বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
Headline :
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার শীতলক্ষ্যার পাড়ে*। কলমে/ সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত,

মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ এস.আই ফারুক

Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ এস.আই ফারুক

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটার দৈনিক বাংলার সংবাদ,,,

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে (২০২৬ সালের জুন মাসের) জেলার শ্রেষ্ঠ উপপরিদর্শক (এস.আই) নির্বাচিত হয়েছেন নেত্রকোণা মডেল থানার এসআই ফারুক আহমেদ সরকার।

মঙ্গলবার (১৪ জুলাই) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ দমন, সার্বিক কার্যক্রম মূল্যায়ন ও বিশেষ পারফরম্যান্স পর্যালোচনা সভায় তার হাতে সম্মাননা সনদ ও নগদ অর্থ তুলে দেন নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, অপরাধ দমন, পেশাদারিত্ব এবং দায়িত্বশীল কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে এসআই ফারুক আহমেদ সরকারকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

একই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় জেলা পুলিশের আরও কয়েকজন কর্মকর্তা ও সদস্যকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্তের গুণগত মানোন্নয়ন, চুরি, ডাকাতি, সাইবার অপরাধসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করেন। পাশাপাশি অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি) ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার সব থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোটার,,,


More News Of This Category