মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
Headline :
থার্ড টার্মিনালসহ ৬ বিমানবন্দরের প্রকল্পে দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি। বিবিএর জমি কেটে লেক ভরাট, সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে প্রশ্নের মুখে এবিএস কোম্পানি টানা বর্ষণে পানির নিচে মহিষতুলির কাঠের সেতু, দুর্ভোগে হাজারো মানুষ; স্থায়ী আরসিসি সেতুর জোর দাবি প্রদীপ কুমার রায় লালমনিরহাট: গাজীপুরে, কালীগঞ্জ কে আধুনিক নগর গড়তে মহাপরিকল্পনা ২ মোঃ আলমগীর মোল্লা কুড়িগ্রামে তিন জমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ মেধা, অধ্যবসায় ও শৃঙ্খলার অনন্য দৃষ্টান্ত আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ গাজীপুরে, কালীগঞ্জ কে আধুনিক নগর গড়তে মহাপরিকল্পনা ২ মোঃ আলমগীর মোল্লা ব্রাক্ষণবাড়ীয়া নাসিরনগরে কালের স্রোতে বিলীন হয়ে যাচ্ছে শতবর্ষের ছাতা মেরামতের পেশা। এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি দিনাজপুর বীরগঞ্জে থানায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর ফলদ বাগানের শুভ উদ্বোধন 🌿 রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি বাগেরহাট জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সদর কোম্পানি* (দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) আওয়ামী লীগ নেতার অভিযোগ: সাংবাদিক হতে সম্পাদককে ১০ লাখ টাকা দেন : আদালতে মামলা! নিজস্ব প্রতিবেদক

ব্রাক্ষণবাড়ীয়া নাসিরনগরে কালের স্রোতে বিলীন হয়ে যাচ্ছে শতবর্ষের ছাতা মেরামতের পেশা। এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি

Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ব্রাক্ষণবাড়ীয়া নাসিরনগরে কালের স্রোতে বিলীন হয়ে যাচ্ছে শতবর্ষের ছাতা মেরামতের পেশা।

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর
উপজেলায় স্থানীয় বাজারসহ বিভিন্ন হাট-বাজারে প্রতিদিন এখানে ভিড় জমে মানুষের। তাদের প্রাণচাঞ্চল্যে জমে ওঠে ব্যবসা। এই কোলাহলের ভিড়ে আছে এক বিশেষ পেশাজীবী গোষ্ঠী। তারা হলেন ছাতার মেরামতের কারিগর।
যাদের হাতের ছোঁয়ায় পুরোনো ছাতা ফিরে পায় নতুন জীবন। আধুনিকতার ভিড়ে কালের স্রোতে বিলীন হতে চলছে শতবর্ষের পুরোনো পেশাটি।
একসময় বর্ষা মৌসুম এলেই শহর থেকে গ্রাম—সবখানেই শোনা যেত ছাতা মেরামতকারীদের হাঁকডাক। ভাঙা শিক, ছেঁড়া কাপড়, নষ্ট স্প্রিং কিংবা হাতল বদলে অল্প খরচে পুরোনো ছাতাকে নতুনের মতো ব্যবহারযোগ্য করে তুলতেন তারা।
কিন্তু সময়ের পরিবর্তনে শতবর্ষের এই ঐতিহ্যবাহী পেশা আজ বিলুপ্তির পথে। নতুন ছাতার সহজলভ্যতা, কম আয় এবং অনিয়মিত কাজের কারণে দিন দিন হারিয়ে যাচ্ছে ছাতা মেরামতের পেশা।
ফান্দাউক  ইউনিয়নের ফান্দাউক গ্রামের গাইনহাটির বাসিন্দা আবেদ আলী প্রায় ৩৮ বছর ধরে ছাতা মেরামতের কাজ করছেন। এই পেশাই ছিল তার পরিবারের প্রধান আয়ের উৎস। তবে এখন সেই পেশায় আর আগের মতো আয় নেই।
কাজের ফাঁকে আবেদ আলী বলেন, “আগে দিনে ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত আয় হতো। বর্ষার তিন মাস ভালোভাবে কাজ করলে সারা বছরের সংসার চালানো যেত। এখন দিনে ২০০ থেকে ৩০০ টাকাও আয় করা কঠিন হয়ে গেছে।”
তিনি জানান, বর্ষা শেষে ছাতা মেরামতের কাজ প্রায় বন্ধ হয়ে যায়। তখন সংসার চালাতে দিনমজুরের কাজ করতে হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন , “আগে বর্ষার দিনে গ্রামে গ্রামে ছাতা মেরামতকারীদের হাঁকডাকে পরিবেশ মুখর থাকত। এখন বাজারে কম দামে দেশি-বিদেশি নানা ধরনের নতুন ছাতা সহজেই পাওয়া যায়। ফলে মানুষ পুরোনো ছাতা মেরামত না করে নতুন ছাতা কিনতেই বেশি আগ্রহী।”

সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক প্রযুক্তির অনেক ছাতা সহজে মেরামত করা যায় না। ফলে এই পেশার চাহিদা দ্রুত কমছে। একই সঙ্গে আয় কম ও কাজ অনিয়মিত হওয়ায় নতুন প্রজন্মও এই পেশায় আসতে আগ্রহী নয়।

এ বিষয়ে  উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা  বলেন, “ছাতা মেরামতের মতো ঐতিহ্যবাহী পেশাগুলোকে সংরক্ষণ করা মানে শুধু কিছু মানুষের জীবিকা রক্ষা করা নয়; বরং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, দক্ষ কারিগরি এবং পরিবেশবান্ধব জীবনধারাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা।”

ঐতিহ্যবাহী এই পেশা টিকিয়ে রাখতে সরকারি ও বেসরকারি উদ্যোগ, সামাজিক সহায়তা এবং দক্ষ কারিগরদের জন্য বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অন্যথায় কালের পরিক্রমায় একসময় ছাতা মেরামতের এই শতবর্ষের পেশাটি শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ হয়ে পড়বে।


More News Of This Category