বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
Headline :
মাদ্রাসা অধিদপ্তরের সামনে বদলির জন্য আসা শিক্ষকদের অবস্থান করায় , শতাধিক অসুস্থ* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত সাঘাটার কৃতি সন্তান ড. মো. ফিরোজ কবির ; পেশার উন্নয়ন, গবেষণা ও মানসম্মত সেবায় কাজের অঙ্গীকার

Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত সাঘাটার কৃতি সন্তান ড. মো. ফিরোজ কবির ; পেশার উন্নয়ন, গবেষণা ও মানসম্মত সেবায় কাজের অঙ্গীকার

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ)-এর ৯ম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সাভারের সিআরপি-স্থিত বিপিএর প্রধান কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া বিদেশে অবস্থানরত সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করতে অনলাইন ভোটগ্রহণের ব্যবস্থাও রাখা হয়।

প্রধান নির্বাচন কমিশনার মো. মোস্তফা জামানের নেতৃত্বে এবং নির্বাচন কমিশনের সদস্য বদরুল হাসান চৌধুরী ও ডা. শাহনাজ সুলতানা (পিটি)-এর তত্ত্বাবধানে ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, পিএইচডি সভাপতি, গাইবান্ধার সাঘাটা উপজেলার কৃতি সন্তান ড. মো. ফিরোজ কবির, পিএইচডি সাধারণ সম্পাদক এবং ডা. আমিনুল ইসলাম (পিটি) কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, প্রকাশনা সম্পাদক, মহিলা ও কল্যাণ সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, শিক্ষা সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যসহ মোট ২৭ সদস্যের ৯ম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।

সাধারণ সম্পাদক হিসেবে সাঘাটা উপজেলার কৃতি সন্তান ড. মো. ফিরোজ কবির নির্বাচিত হওয়ায় গাইবান্ধাসহ সাঘাটা উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের আবহ বিরাজ করছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে দেশের ফিজিওথেরাপি পেশা আরও সমৃদ্ধ ও সুসংগঠিত হবে।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “ফিজিওথেরাপি শুধু একটি পেশা নয়, এটি মানুষের সুস্থ জীবনে ফিরে আসার অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা। আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেবা নিশ্চিত করতে শিক্ষা, গবেষণা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং নীতিগত স্বীকৃতি অর্জনে আমরা সম্মিলিতভাবে কাজ করব।”

সাধারণ সম্পাদক ড. মো. ফিরোজ কবির বলেন, “সদস্যদের দেওয়া আস্থা ও ভালোবাসা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। পেশাজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, তরুণ ফিজিওথেরাপিস্টদের দক্ষতা বৃদ্ধি, গবেষণার প্রসার এবং জাতীয় স্বাস্থ্যব্যবস্থায় ফিজিওথেরাপির কার্যকর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করব। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের ফিজিওথেরাপি পেশাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।”

নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতারা বাংলাদেশে ফিজিওথেরাপি পেশার মর্যাদা বৃদ্ধি, উচ্চশিক্ষা ও গবেষণার সম্প্রসারণ, আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফিজিওথেরাপি পেশার অবস্থান আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী ভোটার, প্রার্থী, নির্বাচন কমিশন, পর্যবেক্ষক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন।

সংশ্লিষ্টদের বিশ্বাস, নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক ড. মো. ফিরোজ কবিরের দক্ষ নেতৃত্বে বাংলাদেশের ফিজিওথেরাপি পেশা আগামী দিনে আরও আধুনিক, সুসংগঠিত ও আন্তর্জাতিক মানে উন্নীত হবে।


More News Of This Category