বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Headline :
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার শীতলক্ষ্যার পাড়ে*। কলমে/ সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত,

বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

মোঃ আকাশ ,বান্দরবান প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী

বাংলাদেশ সরকারের
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, ক্ষতিগ্রস্থদের পাশে সরকার আছে, আর ক্ষতিগ্রস্থদের পুর্ণবাসনে সরকার কাজ করে যাবে।

১৫ জুলাই বুধবার বিকেলে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের উদ্দ্যোশে বক্তব্য রাখতে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি এমন মন্তব্য করেন।

এসময় মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্থদের বাড়ী ঘর নির্মাণে সহায়তা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করে যাবে। তিনি বলেন, ৪৫বছর আগে এরকম একবার বৃষ্টি হয়েছিল, এর ফলে পার্বত্য চট্টগ্রামসহ কক্সবাজার প্লাবিত হয়েছিল। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন এই সমস্ত দুর্গত মানুষের জন্য জরুলী খাদ্য সহায়তা দেয়ার জন্য, আমরা জেলা প্রশাসনের মাধ্যমে খাদ্য সহায়তা পাঠিয়েছি আর সেগুলো বিতরণ অব্যাহত রেখেছি।

মন্ত্রী আরো বলেন, এখন বৃষ্টি কম, বন্যার পানি নেমে গেছে, তবে আমাদের কার্যক্রম বন্ধ থাকবে না, আমরা এখন পুর্ণবাসনের কাজ করবো। গরীব আর অসহায় যাদের ঘরবাড়ী ভেঙ্গে গেছে তাদের গৃহ নির্মাণের জন্য বিভিন্ন সামগ্রী আমরা দেব, এর বাইরে ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য বিভিন্ন সহযোগীতা অব্যাহত থাকবে। এসময় মন্ত্রী কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

এসময় বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বান্দরবানের জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস,পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুরতানা খান হীরামনি, বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.জাহাঙ্গীর আলম,পৌর বিএনপির নেতা মো.নাসির উদ্দীন চৌধুরী,সদর উপজেলা বিএনপির নেতা আইয়ুব মেম্বার,সদর উপজেলা বিএনপির নেতা মো.জসিম মেম্বার’সহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category