ফুলছড়িতে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার
মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদক ও জুয়াবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি থানার ১নং কঞ্চিবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চন্দ্রিয়া গ্রামের ব্যাপারীপাড়া এলাকায় মো. লতিফবর মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. লুৎফর রহমান লালন (৩৯), মো. লিচু মিয়া (৩৬), মো. লিটন সরকার (৩৭) ও মো. মেহেদী হাসান আশরাফ (২৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত লুৎফর রহমান লালনের কাছ থেকে ১০০ পিস এবং লিচু মিয়ার কাছ থেকে আরও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ২০০ পিস।
এ ঘটনায় ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-১১, তারিখ: ১৫ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক ও জুয়াবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।