বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
Headline :
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার শীতলক্ষ্যার পাড়ে*। কলমে/ সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত,

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চমকপ্রদ সাফল্য মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চমকপ্রদ সাফল্য

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য অর্জন করেছে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির অংশগ্রহণকারী ৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫২ জন বৃত্তি লাভ করেছে, যা স্থানীয় শিক্ষা অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৪০ জন ট্যালেন্টপুলে এবং ১২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এ তথ্য নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এমন সাফল্য ধরে রাখতে বিদ্যালয়ে নিয়মিত মানসম্মত পাঠদান, প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং বিশেষ প্রস্তুতির ব্যবস্থা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্যের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
বিদ্যালয়ের এ অসাধারণ অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টদের মতে, এই ফলাফল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান ও সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এ সাফল্য শুধু বিদ্যালয়ের গৌরবই বৃদ্ধি করেনি, বরং জেলার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রেও একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।


More News Of This Category