বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Headline :
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার শীতলক্ষ্যার পাড়ে*। কলমে/ সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত,

পীরগঞ্জে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগ ​ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২

Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পীরগঞ্জে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগ

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট।
০১৭১৭৭৭৬৯৭২

১৩ জুলাই, ২০২৬

রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে (৫৯) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​ভুক্তভোগী ওই নারী উপজেলার বড় দরগাহ ইউনিয়নের ডাসারপাড়া গ্রামের বাসিন্দা।

​অভিযুক্তরা হলেন—​বিদ্যুৎ সরকার, পার্বতীপুর গ্রাম
​রতন মিয়া, পার্বতীপুর গ্রাম ​হবিবর রহমান, পার্বতীপুর গ্রাম, ​মিথুল, পার্বতীপুর গ্রাম,​হাফিজার রহমান, বারাইপাড়া গ্রাম (পীরগঞ্জ ইউনিয়ন)

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে ওই নারী নিজ বাড়ি থেকে বের হন। এ সময় প্রবল বৃষ্টি শুরু হলে তিনি পীরগঞ্জ ইউনিয়নের বারাইপাড়া সার্বজনীন দুর্গামন্দিরের বারান্দায় আশ্রয় নেন। পরবর্তীতে ২ জুলাই রাত ২টার দিকে অভিযুক্ত পাঁচ ব্যক্তি তাকে সেখান থেকে জোরপূর্বক তুলে নিয়ে বড় দরগাহ ইউনিয়নের পার্বতীপুর গ্রামের একটি মুদি দোকানে নিয়ে যান। পরে দোকানের সাটার বন্ধ করে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

​অভিযোগে আরও উল্লেখ করা হয়, ভুক্তভোগী নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে দোকান থেকে বের করে দিয়ে দ্রুত পালিয়ে যান। স্থানীয় কয়েকজন বাসিন্দা এই ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে অবগত রয়েছেন।

​এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,আমি বর্তমানে (কাজের প্রয়োজনে) রংপুরে অবস্থান করছি। বিষয়টি সম্পর্কে এখনও বিস্তারিত অবগত নই। থানায় ফিরে খোঁজখবর নিয়ে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।


More News Of This Category