বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Headline :
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার শীতলক্ষ্যার পাড়ে*। কলমে/ সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত,

পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার্স।
০১৭১৭৭৭৬৯৭২

১১ জুলাই, ২০২৬

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক পাঠানোর) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক ও কঠোর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয় এবং বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়।

​শনিবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের তেঁতুলিয়ার মাঝিপাড়া বিওপির (সীমান্ত ফাঁড়ি) দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪৩৪/৫-এস সংলগ্ন ভারতীয় অংশে কিছু মানুষের জটলা দেখতে পায় বিজিবি।

​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝিপাড়া সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে থাকা ‘নয়াবাড়ি বিএসএফ ক্যাম্প’-এর সদস্যরা ভোরে শিশুসহ মোট ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শক্ত অবস্থান নেয় এবং পুশইনের প্রচেষ্টা প্রতিহত করে। বিজিবির এমন কঠোর ও সজাগ অবস্থানের মুখে বিএসএফ পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ভারতের ভেতরে ফিরিয়ে নিয়ে যায়।

​পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পুশইনের চেষ্টা করা ব্যক্তিরা ভারতের অভ্যন্তরেই ছিল। তারা যখন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে, তখন বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের প্রতিহত করে। এরপর বিএসএফ তাদের নিয়ে সেখান থেকে চলে যায়।”

​তিনি আরও জানান, বর্তমানে সীমান্তের শূন্যরেখায় (জিরো পয়েন্ট) কোনো ব্যক্তির অবস্থান বা চলাচল নেই। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে পুরো সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।


More News Of This Category