বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নওগাঁর বদলগাছীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ। “তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন

Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

নওগাঁর বদলগাছীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ।

“তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সনদ পত্র এবং সম্মাননা স্মারক হিসেবে ক্রেক্ট বিতরণ করা হয়েছে।
জানা যায়, ১২ ই জুলাই রোববার সকাল ১১ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ কুমার আচার্যের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ কানিজ ফারহানা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ তাসকিয়া পারভীন (এম, সি,এইচ,এফ,পি), বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সহঃ সভাপতি জাকির হোসেন চৌধুরী, সদর ইউপি বিএনপির সভাপতি মোঃ রবিউল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, যুব উন্নয়ন অফিসার মাজহারুল ইসলাম সহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন, সদস্য মোঃ সারোয়ার হোসেন অপু, বদলগাছী সেন্ট্রাল প্রেসক্লাবের সদস্য রাজু আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসানুজ্জামান হাসান।
বিশেষ অতিথি ডাঃ কানিজ ফারহানা বলেন, আমরা সকল সেবা দেওয়ার চেষ্টা করছি কিন্তু জনবল কম থাকায় তা সম্ভব হয়ে উঠছে না। আশা করি খুব শীঘ্রই আমরা এই সমস্যার করতে পারবো।
উপজেলা বিএনপির সহঃ সভাপতি জাকির হোসেন চৌধুরী বলেন, জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তর করতে পদক্ষেপ নিতে হবে তবেই আজকের অনুষ্ঠান সার্থক হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন, এ রকম একটি অনুষ্ঠান প্রতিটি ইউনিয়ন, স্কুল,কলেজ, মাদ্রাসা সহ সকল স্থানে করে জনসচেতনতা বাড়ানো দরকার।
প্রধান অতিথি বলেন, আমাদের তরুণ প্রজন্মকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদে রুপান্তর করতে হবে। আজকে ছাড়া শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তাদের অভিনন্দন। যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেন নাই তারা আগামীতে ভালো কাজের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন সেই ব্যক্ত করছি।
উক্ত অনুষ্ঠানে ছয় কাটাগরিতে ছয়কে শ্রেষ্ঠ করে সম্মাননা স্মারক হিসেবে ক্রেক্ট ও সনদ পত্র প্রদান করা হয়।

পরিশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি সুবোধ কুমার আচার্যের সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।


More News Of This Category