বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Headline :
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার শীতলক্ষ্যার পাড়ে*। কলমে/ সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত,

দিনাজপুর সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা: বিজিবির তীব্র বাধায় বিএসএফ ব্যর্থ

Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

দিনাজপুর সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা: বিজিবির তীব্র বাধায় বিএসএফ ব্যর্থ

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

১১ জুলাই, ২০২৬

দিনাজপুরের সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে এক নারীসহ চার বাংলাদেশিকে পুশইন (জোরপূর্বক সীমান্ত পার করে দেয়) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে সীমান্তের শূন্য রেখায় (জিরো লাইন) এই ঘটনা ঘটে।

​বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, আজ ভোরে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আকিরাপুর দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে এক নারীসহ চারজনকে বিএসএফের সহায়তায় জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার চেষ্টা করা হয়। এ সময় দাইনুর বিওপির (সীমান্ত ফাঁড়ি) দায়িত্বরত বিজিবি টহল দল বিষয়টি দেখতে পেয়ে সীমান্ত লাইনে কঠোর অবস্থান নেয় এবং তাদের বাংলাদেশে প্রবেশে তীব্র বাধা দেয়। বিজিবির অনড় অবস্থানের মুখে বিএসএফের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

​বর্তমানে পুশইনের শিকার হওয়া ওই চারজনকে দাইনুর বিওপির জিরো লাইনে বিজিবির কড়া নজরদারিতে রাখা হয়েছে। আটকে পড়া চারজনের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন, যাঁদের মধ্যে একজন পুরুষ শারীরিক প্রতিবন্ধী।

​বিজিবি নিশ্চিত করেছে যে, পুশইনের শিকার হওয়া চারজনই বাংলাদেশি নাগরিক। তাঁরা হলেন—খুলনা সদর উপজেলার দৌলতপুর কারিকরপাড়া এলাকার মাসুদ মোল্লার ছেলে মো. বাবুল মোল্লা (৫০), তাঁর স্ত্রী মোছা. সুখী মোল্লা (৩৫), তাঁদের সন্তান মো. জিহাদ মোল্লা (১৫) এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচ কামনে গ্রামের মৃত তোরাব মোল্লার ছেলে মো. গনি মোল্লা (৩৫)।

​ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফ-উজ-জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুশইনের শিকার ব্যক্তিরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন। এই বিষয়ে বিএসএফের একতরফা পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের (ফ্ল্যাগ মিটিং) আহ্বান জানিয়ে বিএসএফকে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।”

​বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উক্ত পয়েন্টে বিজিবির কড়া নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।


More News Of This Category