বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Headline :
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার শীতলক্ষ্যার পাড়ে*। কলমে/ সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত,

জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত

Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

 

জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত

আজ, ১২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ (মহারশী)-এ জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর, মিজ ফরিদা ইয়াসমিন।

সভায় সম্মানিত পুলিশ সুপার, শেরপুর জনাব এ. কে. এম. জহিরুল ইসলাম; জেলা পরিষদ প্রশাসক জনাব এ. বি. এম. মামুনুর রশিদ; উপপরিচালক, স্থানীয় সরকার ও প্রশাসক, শেরপুর পৌরসভা মিজ আরিফা সিদ্দিকা; উপপরিচালক, এনএসআই, শেরপুর; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাকিল আহমেদ; অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ; উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ; জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ; সভাপতি, প্রেসক্লাব, জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, কিশোর অপরাধ প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি পর্যালোচনা, মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা এবং জনগণের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রচারে:মিডিয়া সেল, জেলা প্রশাসন, শেরপুর।


More News Of This Category