শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
Headline :
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে তারেক মঞ্চ-কেন্দ্রীয় কমিটির দোয়া মাহফিল নিজস্ব প্রতিবেদক ২ নং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হওয়ার আশা ব্যক্ত করে দোয়া চাইলেন মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি ‎ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ১১ জন নারী পকেটমার গ্রেফতার। ত্রিশালে মাদকের বিরুদ্ধে অভিযানে মোবাইল কোর্টে ২ জনের কারাদণ্ড আল্লাহ তুমি রহম করো রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হলো ‘উদ্যোক্তা সাইকেল র‍্যালি–২০২৬ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা পরিচালক কবি “রেজাউদ্দিন স্টালিন” এর হাত থেকে গুণীশিল্পী সম্মাননা পেলেন ঝালকাঠির বাউল ছালমা। ময়মনসিংহে সাইম টেলিকমের লুন্ঠিত মালামালের আংশিক উদ্ধার; হারুনের কু-কর্মের গোমর উম্মোচন নান্দাইল দত্তপুর প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী মাতৃছায়া ট্রাস্টের উদ্যোগে মাদ্রাসায় খবার আয়োজন চট্টগ্রাম,

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে তারেক মঞ্চ-কেন্দ্রীয় কমিটির দোয়া মাহফিল নিজস্ব প্রতিবেদক

Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে তারেক মঞ্চ-কেন্দ্রীয় কমিটির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক :২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে তারেক মঞ্চ-কেন্দ্রীয় কমিটি। শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরা ফায়দাবাদ এলাকায় অবস্থিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারেক মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি সরোয়ার হোসেন দুলালের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস.এম. রাশিদুজ্জামান দীপ্তর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপ এর চেয়ারম্যান মোতালেব হোসেন রতন। এছাড়া তারেক মঞ্চ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে সরোয়ার হোসেন দুলাল বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, জাতি তাঁদের আত্মত্যাগ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, শহীদদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়।তারেক মঞ্চ-কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এস.এম. রাশিদুজ্জামান দীপ্ত তার বক্তব্যে বলেন বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের ৩১ দফা কর্মসূচির আলোকে দেশ গঠনে তারেক মঞ্চ সর্বাত্মক ভূমিকা রাখতে চায়। মানবকল্যাণ, সামাজিক সম্প্রীতি এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সংগঠনের নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তাঁদের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তিনি গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, জনগণের অধিকার নিশ্চিতকরণ এবং দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভায় আরও বক্তব্য দেন তারেক মঞ্চ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার বিকল্প নেই। জাতীয় স্বার্থ, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি, নেতাকর্মী ও অংশগ্রহণকারীদের মধ্যে তবারক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন তারেক মঞ্চ-কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শেখ আবু মোহাম্মদ কিসলু, সহ সভাপতি গুলশান আরা, যুগ্ম সাধারন আব্দুল করিম জনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সাদিয়া আফরিন রুপা, সহ ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শওকত হোসেন, সদস্য জিয়াউর রহমান, জিয়াউদ্দিন, ঝরনা আক্তার, গোলাম সাইদুর, মাসুদ বেপারী, ঢাকা মহানগর উত্তর এর টিটু, কুলসুম আক্তার প্রমুখ।


More News Of This Category