বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Headline :
বিশিষ্ট শিক্ষাবিদ আমির আহমেদ চৌধুরী রতন স্যারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও কৃষকদের মাঝে বীজ বিতরণ বুয়েট থেকে পাস করে, ৩৪তম বিসিএস-এর ক্যাডার এবং জনতা ব্যাংকের চাকরি ছেড়ে প্রাথমিকের শিশুদের পড়ানো সেই নায়লা শারাফ সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন! আগেকার শিক্ষক ও বর্তমান শিক্ষক, আগেকার ছাত্র ও বর্তমান ছাত্র সময় বদলেছে, বদলেছে শিক্ষা—বদলেছে কি মূল্যবোধ?৷ নেত্র‌কোণা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা- ২০২৬ এর প্যারেড পরীক্ষা সম্পন্ন,, বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার- আমি আপনাদের সেবক হতে চাই, চেয়ারম্যান নয়’: মেহের উত্তরে লোকমান হোসেন মুন্সীর উন্নয়ন অঙ্গীকার সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান।

জালিয়াতি দলিলের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের সংবাদ সম্মেলন

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

 

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর তুলসীঘাট এলাকায় জালিয়াতির মাধ্যমে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত আলহাজ্ব মোঃ মাসুদার রহমান সাইদুল।

সোমবার ৩টা নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করলেন, তিনি লিখিত বক্তব্যে জানান, তার পৈত্রিক সম্পত্তি জালিয়াতির মাধ্যমে বিক্রয় দেখিয়ে একটি চক্র প্রতারণা করেছে এবং তাকে ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করছে।

তিনি আরো জানান, শরিফুজ্জামান ১৯৯৩ সালের ২০ ফেব্রুয়ারি (দলিল নং ১০৯৮/৯৩) মোছাঃ নাছিমাজ্জান বেওয়ার নিকট ৬ শতক জমি বিক্রি করেন। পরবর্তীতে মোছাঃ নাছিমাজ্জান বেওয়ার ও তার দুই কন্যা সন্তান, ২০১৭ সালের ২৮ নভেম্বর (দলিল নং ৯৭১৪/১৭) উক্ত জমির মধ্যে ৪ শতক সিরাজুল ইসলাম ও বুলবুলি বেগমের কাছে বিক্রি করে যথাযথ খারিজ সম্পন্ন করেন।

কিন্তু পরবর্তীতে একই ব্যক্তি ও তার দুই কন্যা সন্তান, মিলে ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি (দলিল নং ৩৬২৭/২৩) একই জমি ১৬ শতক দেখিয়ে মোঃ মাজেদ সরকার নামের ব্যক্তির কাছে বিক্রি করেন। দলিলে মৃত দেখানো হয় নাছিমাজ্জান বেওয়াকে, অথচ তিনি বর্তমানে জীবিত,এমন প্রমাণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া সার্টিফিকেটেও পাওয়া গেছে।

মাসুদার রহমান অভিযোগ করেন, জালিয়াতির মাধ্যমে একাধিক দলিল তৈরি করে জমি বিক্রয় দেখিয়ে আমার পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নিতে চাচ্ছে চক্রটি। আমি আদালতে রেকর্ড সংশোধনের মামলা (নম্বর- ১০৬/২০২৩) করেছি, কিন্তু বিবাদীপক্ষ আদালতে জাল দলিল উপস্থাপন করে সময় নিয়েছে।

তিনি আরও জানান, আমার হৃদরোগ আছে, হার্টে পাঁচটি ব্লক ও দুটি রিং পড়ানো। তারা আমাকে মানসিকভাবে চাপ দিয়ে হত্যার পায়তারা করছে।

অবসরপ্রাপ্ত এই সেনা সদস্য অভিযোগ করেন, উক্ত চক্রটি আমার দুই ছেলে। যারা সেনাবাহিনী ও প্রধান উপদেষ্টা কার্যালয়ে চাকরিরত। তাদের বিরুদ্ধেও মিথ্যা চাঁদাবাজির মামলা (সি.আর-১২৪২/২০২৫) দায়ের করেছে।

তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এই জালিয়াতি চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।


More News Of This Category