শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Headline :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন কালীগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ! পুলিশ ফাঁড়ির পাশেই কীভাবে চলছে বেচাকেনা, নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন! ফেরেস্তার প্রয়োজন হতো না” মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী রোগ প্রতিরোধ, টিকাদান ও সঠিক পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ; খামারিদের মাঝে বিতরণ করা হয়েছে পশু-পাখির ওষুধ আদীতমারীতে সরকারি জমি বরাদ্দ পেয়ে বিপত্তি, সন্ত্রাসী হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত, আশঙ্কাজনক ৩ জন । আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল

Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল

গাইবান্ধা প্রতিনিধি:

“অর্থ আমাদের লক্ষ্য নয়, সেবাই আমাদের মূল লক্ষ্য। এসো সমাজসেবায় নিজেকে নিয়োজিত করি”—এই স্লোগানকে ধারণ করে ২০০৯ সালের ১৪ অক্টোবর যাত্রা শুরু করে সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)। দীর্ঘ ১৭ বছরের পথচলা উদ্‌যাপন উপলক্ষে সংস্থাটির উদ্যোগে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) সংস্থাটির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সংস্থার অগ্রযাত্রা, মানবিক কার্যক্রম এবং এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঘাটা উন্নয়ন সংস্থার উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জয় চন্দ্র বর্মন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ মোঃ সাকির, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুফিয়ান, নিরব, রাজ ও সোহেল রানাসহ সংস্থার অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

প্রতিষ্ঠার পর থেকে সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS) মানবতার সেবা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সংস্থার মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন।

অনুষ্ঠানে সংশ্লিষ্টরা মানবতার সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি একটি সুন্দর, সুশৃঙ্খল ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সাঘাটা উন্নয়ন সংস্থার প্রত্যাশা—মানবতার সেবায় সবাই একসঙ্গে এগিয়ে আসবে এবং গড়ে তুলবে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ।


More News Of This Category