বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Headline :
মাদ্রাসা অধিদপ্তরের সামনে বদলির জন্য আসা শিক্ষকদের অবস্থান করায় , শতাধিক অসুস্থ* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে ট্রেইলার ও কন্টেইনার এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে ট্রেইলার ও কন্টেইনার

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

★ কোন হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেলার দুই টুকরা, দুমড়ে-মুচড়ে গেছে কাঠবোঝাই কন্টেইনার; তদন্ত কমিটি গঠন
চট্টগ্রাম বন্দরের চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের (সিসিটি) ৩ নম্বর বার্থে একটি বাণিজ্যিক জাহাজ থেকে আমদানি করা কাঠবোঝাই কন্টেইনার খালাসের সময় গ্যান্ট্রি ক্রেনের ওয়্যার (ক্যাবল) ছিঁড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও একটি ট্রেলার ট্রাক দুই ভাগ হয়ে যায় এবং কাঠবোঝাই কন্টেইনারটি দুমড়ে-মুচড়ে ছিন্ন-ভিন্ন হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
শনিবার (১৮ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, জেটিতে নোঙর করা বাণিজ্যিক জাহাজ ‘চেং হাই’ থেকে কিউ গ্যান্ট্রি ক্রেন-৪ (কিউজিসি-৪) দিয়ে কাঠবোঝাই কন্টেইনার নামানোর সময় সেটি একপাশে ভারসাম্য হারিয়ে ফেলে। একপর্যায়ে ক্রেনের ওয়্যার ছিঁড়ে কন্টেইনারটি নিচে থাকা একটি ট্রেলার ট্রাকের ওপর আছড়ে পড়ে। এতে ট্রেলারের পেছনের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে দুই টুকরা হয়ে যায় এবং কন্টেইনারটিও দুমড়ে-মুচড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পরপরই বন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা প্রোটোকল কার্যকর করে ঘটনাস্থল ঘিরে ফেলে এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। ক্ষতিগ্রস্ত কন্টেইনার অপসারণ, ট্রেলার সরিয়ে নেওয়া এবং যন্ত্রপাতি উদ্ধারের কাজ রাতেই শুরু হয়।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিটির ৩ নম্বর বার্থের দুর্ঘটনাকবলিত অংশ ছাড়া বন্দরের অন্য সব বার্থে কনটেইনার হ্যান্ডলিং ও সার্বিক অপারেশন স্বাভাবিক রয়েছে। ফলে বন্দরের সামগ্রিক কার্যক্রমে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি বিশেষ কারিগরি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি যান্ত্রিক ত্রুটি, পরিচালনাগত বিষয়সহ সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখে প্রতিবেদন দেবে। একই সঙ্গে রোববার সকাল থেকে ক্ষতিগ্রস্ত কিউ গ্যান্ট্রি ক্রেন-৪-এর মেরামত কাজ শুরু হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি দ্রুত সচল করে সংশ্লিষ্ট বার্থে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।


More News Of This Category