বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Headline :
মাদ্রাসা অধিদপ্তরের সামনে বদলির জন্য আসা শিক্ষকদের অবস্থান করায় , শতাধিক অসুস্থ* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

গাইবান্ধা আদালত প্রাঙ্গণের প্রধান ফটকে হামলার অভিযোগ, সরকারি বালক বিদ্যালয়ের কম্পিউটার ট্রেইনারসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ।

Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

গাইবান্ধা আদালত প্রাঙ্গণের প্রধান ফটকে হামলার অভিযোগ, সরকারি বালক বিদ্যালয়ের কম্পিউটার ট্রেইনারসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

গাইবান্ধা জেলা প্রতিনিধি

 

গাইবান্ধা জেলা আদালত প্রাঙ্গণের প্রধান ফটকের সামনে হামলার অভিযোগ উঠেছে গাইবান্ধা সরকারি বালক বিদ্যালয়ের কম্পিউটার ট্রেইনার মো. মিজানুর রহমান মিঠুসহ কয়েকজনের বিরুদ্ধে।

 

অভিযোগে জানা যায়, গত ১৫ জুলাই ২০২৬ বিকেল প্রায় ৪টার দিকে আদালতের কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে প্রধান ফটকে পৌঁছালে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, মো. মিজানুর রহমান মিঠুসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে তার মুখে আঘাত লাগলে একটি দাঁত পড়ে যায় এবং তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

 

ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান, তাদের ছয় ভাইয়ের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমিজমা-সংক্রান্ত বিরোধ চলছিল। সম্প্রতি ওই মামলার রায় তাদের পক্ষে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় তার ওপর হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন।

 

জানা গেছে, ভুক্তভোগী ও অভিযুক্তদের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালপুর ইউনিয়নের পাড়-সোনাইডাঙ্গা এলাকায়।

 

এদিকে অভিযোগে আরও বলা হয়েছে, প্রধান অভিযুক্ত মো. মিজানুর রহমান মিঠু গাইবান্ধা সরকারি বালক বিদ্যালয়ের কম্পিউটার ট্রেইনার হিসেবে কর্মরত। ভুক্তভোগীর অভিযোগ, তিনি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন নিয়োগসহ নানা ধরনের দালালির সঙ্গে জড়িত থেকে অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং অভিযুক্তের বক্তব্যও পাওয়া যায়নি।

 

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা।


More News Of This Category