বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline :
মাদ্রাসা অধিদপ্তরের সামনে বদলির জন্য আসা শিক্ষকদের অবস্থান করায় , শতাধিক অসুস্থ* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

গাইবান্ধায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ওসিসিতে ভর্তি ​ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

গাইবান্ধায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ওসিসিতে ভর্তি

​ আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

২৪ জুলাই, ২০২৬

​গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ বছর বয়সী এক শিশুকে পেয়ারা দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে জিহাদ মণ্ডল (১৪) নামে এক কিশোরের বিরুদ্ধে। উন্নত চিকিৎসা ও পরবর্তী আইনি সহায়তার জন্য ভুক্তভোগী শিশুটিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

​শুক্রবার (২৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বপন কুমার সরকার।

​এর আগে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া গজিয়াপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী মুছা মণ্ডলের ছেলে জিহাদ মণ্ডল ওই শিশুটিকে পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে যায়। এরপর সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।

​একপর্যায়ে শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে অভিযুক্ত জিহাদের ঘর থেকে রক্তাক্ত ও আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

​পরবর্তীতে শুক্রবার সকালে উন্নত চিকিৎসা, শারীরিক পরীক্ষা ও পরবর্তী আইনি সহায়তার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে স্থানান্তর করা হয়।

​এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বপন কুমার সরকার জানান, “শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।


More News Of This Category