বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট।
০১৭১৭৭৭৬৯৭২

১৫ জুলাই, ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১১ বছরের এক বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৪ জুলাই) রাতে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর (কিশোরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

​গ্রেপ্তারকৃত হেলাল উদ্দিন ওই গ্রামের মৃত ঈমান আলীর ছেলে।

​মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর বাড়িতে কেউ ছিলেন না। এই সুযোগে প্রতিবেশী হেলাল উদ্দিন শিশুটিকে ১০০ টাকার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিয়ে যান। বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে প্রতিবেশী সাজু মিয়ার একটি জনশূন্য বাড়ির টিউবওয়েল সংলগ্ন বাথরুমের ভেতরে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করতে থাকেন তিনি।

​ঐ সময় শিমি বেগম (২৮) নামের এক স্থানীয় নারী ওই টিউবওয়েলে পানি আনতে গেলে ঘটনাটি দেখতে পান। তার চিৎকার শুনে ভুক্তভোগীর আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্ত হেলাল উদ্দিনকে হাতেনাতে আটক করেন। পরে থানা পুলিশকে খবর দিয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

​ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, প্রতিবেশী হওয়ার সুবাদে হেলাল উদ্দিন প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। সেই সুযোগ নিয়ে তিনি এই জঘন্য অপরাধটি ঘটিয়েছেন। তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।”


More News Of This Category