বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline :
মাদ্রাসা অধিদপ্তরের সামনে বদলির জন্য আসা শিক্ষকদের অবস্থান করায় , শতাধিক অসুস্থ* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

গাইবান্ধায় ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার, ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩ মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:

Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

গাইবান্ধায় ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার, ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীনের সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গাইবান্ধার বিশেষ অভিযানে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ছিনতাইকারী ও চোরাই মাল গ্রহণের অভিযোগে দুইজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—ছিনতাইকারী মোঃ আয়াত খান (২৫), পিতা—মোঃ মিলু খান, সাং—মধ্যপাড়া; চোরাই মাল গ্রহণের অভিযোগে মোঃ মাসুম মিয়া (৩০), পিতা—মোঃ জবিয়াল শেখ, সাং—খামার বল্লমঝাড় এবং মোঃ রানা (২৮), পিতা—মোঃ আমিনুল ইসলাম, সাং—রিফাইতপুর। তারা সবাই গাইবান্ধা সদর থানা ও জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর থানার মামলা নং-৩৪, তারিখ ২২ জুলাই ২০২৬, পেনাল কোডের ৩৯২ ধারায় দায়ের করা ছিনতাই মামলার তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় ২৩ জুলাই ২০২৬ দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মোড় এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি মোঃ আয়াত খানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর আয়াত খানের দেওয়া তথ্যের ভিত্তিতে ফিরোজা মার্চেন্ট প্লাজার আরিয়ান টেলিকম নামের পুরাতন মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দোকানের যৌথ মালিক মোঃ মাসুম মিয়া ও মোঃ রানাকে দুপুর ২টা ২০ মিনিটের দিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে মোট ২০টি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত আয়াত খানের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মোট ১০টি মামলা রয়েছে।

এদিকে প্রেস ব্রিফিংয়ে গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মোত্তালিব সরকারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


More News Of This Category