বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline :
মাদ্রাসা অধিদপ্তরের সামনে বদলির জন্য আসা শিক্ষকদের অবস্থান করায় , শতাধিক অসুস্থ* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

কুয়াকাটায় হাতুড়ি পেটানোয় আহত বাচ্চুর পাশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

কুয়াকাটায় হাতুড়ি পেটানোয় আহত বাচ্চুর
পাশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

বরিশাল, শনিবার, ২৫ জুলাই, ২০২৬ খ্রী: সংবাদ প্রকাশের জের ধরে পটুয়াখালীর কুয়াকাটায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত দৈনিক দেশ রূপান্তরের কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক কে এম বাচ্চু খলিফাকে দেখতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গেছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরিশালের নেতৃবৃন্দ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক কেএম বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে কমিটির জেলা সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এম মোফাজ্জেল, জিয়া উদ্দীন বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন অর রশিদ, ক্রীড়া সম্পাদক আহমেদ বায়েজিদ, সদস্য লিটন ও কাজী সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কমিটির সভাপতি নিকুঞ্জ বালা পলাশ বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আহত সাংবাদিকের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, শুক্রবার ২৪ জুলাই রাত প্রায় ১১টার দিকে কুয়াকাটা সৈকত হোটেলের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন সাংবাদিক কে এম বাচ্চু। এ সময় কয়েকজন ব্যক্তি আকস্মিক তার ওপর হামলা চালায়। একপর্যায়ে হাতুড়ি দিয়ে তার মাথা ও পায়ে আঘাত করা হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সাংবাদিক নেতারা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।


More News Of This Category