বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Headline :
মাদ্রাসা অধিদপ্তরের সামনে বদলির জন্য আসা শিক্ষকদের অবস্থান করায় , শতাধিক অসুস্থ* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। মোসাৎ ফরিদা আক্তার বিশেষ প্রতিবেদক

Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

মোসাৎ ফরিদা আক্তার
বিশেষ প্রতিবেদক

পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক সেবার মান, পরিচ্ছন্নতা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

তিনি হাসপাতাল প্রাঙ্গণের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং পরিবেশগত ব্যবস্থাপনা পরিদর্শন করেন। এরপর হাসপাতালের ইনডোর ও আউটডোর বিভাগ ঘুরে রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, ওষুধ বিতরণ কার্যক্রম এবং রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে তিনি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে রোগীদের প্রতি আন্তরিকতা, সময়োপযোগী চিকিৎসাসেবা প্রদান, হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সরকারি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রশিদ আহমেদ চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ মান্যবর সিভিল সার্জনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও জনগণের জন্য আরও উন্নত, মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অঙ্গীকার ব্যক্ত করেন।


More News Of This Category