রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Headline :
নিখোঁজের তিন দিন পর পুকুরে ভেসে উঠল বাক্‌প্রতিবন্ধী তরুণীর লাশ। বর্তমান সরকার সব ধর্মের মানুষকে সমান চোখে দেখে: সাঘাটায় এমপি, মমতাজ আলো আমরা মানুষ তাছলিমা আক্তার মুক্তা প্রকৌশলী সৌমিকের মৃত্যু: মাইশা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ বোনের প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ খেওয়াছড়ি, বালুচড়া ও পাতাবাড়ি গ্রাম সমন্বয়ে নতুন CDC কমিটি গঠন কামাল উদ্দিন জয় | কক্সবাজার জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে ১ জন ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী গ্রেফতার। সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ। গাইবান্ধার সাদুল্ল্যাপুরে পৈত্রিক জমিজমা ও পারিবারিক কলহের জেরে হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে এসআরবি।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে ১ জন ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী গ্রেফতার।

Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে ১ জন ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী গ্রেফতার।

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

কুড়িগ্রাম, ১৮ অক্টোবর ২০২৬ খ্রি.

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ রাতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে মমিনুল ইসলাম (২৯), পিতা— শফিকুল ইসলাম,সাং—বাগভান্ডার, সোনাতলী, থানা— ভূরুঙ্গামারী, জেলা—কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়।

মমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় করতেন তিনি। কখনো মাদক মামলার আসামি, আবার কখনো নারী ও শিশু নির্যাতন মামলার আসামি করার ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতেন। তাঁর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি চুরির মামলাও রয়েছে।

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শন করে এক বৃদ্ধের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টাকালে তাঁকে গ্রেফতার করা হয়।

তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণা ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের প্রতারণা থেকে তিনি সবাইকে সতর্ক থাকতে বলেন।”


More News Of This Category