রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Headline :
নিখোঁজের তিন দিন পর পুকুরে ভেসে উঠল বাক্‌প্রতিবন্ধী তরুণীর লাশ। বর্তমান সরকার সব ধর্মের মানুষকে সমান চোখে দেখে: সাঘাটায় এমপি, মমতাজ আলো আমরা মানুষ তাছলিমা আক্তার মুক্তা প্রকৌশলী সৌমিকের মৃত্যু: মাইশা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ বোনের প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ খেওয়াছড়ি, বালুচড়া ও পাতাবাড়ি গ্রাম সমন্বয়ে নতুন CDC কমিটি গঠন কামাল উদ্দিন জয় | কক্সবাজার জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে ১ জন ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী গ্রেফতার। সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ। গাইবান্ধার সাদুল্ল্যাপুরে পৈত্রিক জমিজমা ও পারিবারিক কলহের জেরে হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে এসআরবি।

খেওয়াছড়ি, বালুচড়া ও পাতাবাড়ি গ্রাম সমন্বয়ে নতুন CDC কমিটি গঠন কামাল উদ্দিন জয় | কক্সবাজার জেলা প্রতিনিধি

Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খেওয়াছড়ি, বালুচড়া ও পাতাবাড়ি গ্রাম সমন্বয়ে নতুন CDC কমিটি গঠন

কামাল উদ্দিন জয় | কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার খেওয়াছড়ি, বালুচড়া ও পাতাবাড়ি গ্রামকে সমন্বিত করে একটি নতুন কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি (CDC) গঠন করা হয়েছে। এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং মানুষের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সাদেক এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন কামাল উদ্দিন জয় । কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—শিক্ষা নেতা মো. জোনাইদ, জীবিকা নেতা রমজান আলী, স্বাস্থ্য নেতা রুবি আকতার, নারী ও সমাজ নেতা সুজিয়া বেগম এবং দুর্যোগ নেতা কাদের হোসেন।

কমিটির মূল লক্ষ্য হলো এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখা। পাশাপাশি স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে উদ্যোগ গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং উন্নয়নমূলক কার্যক্রমে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবগঠিত CDC কমিটির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে খেওয়াছড়ি, বালুচড়া ও পাতাবাড়ি এলাকার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।


More News Of This Category