রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Headline :
নিখোঁজের তিন দিন পর পুকুরে ভেসে উঠল বাক্‌প্রতিবন্ধী তরুণীর লাশ। বর্তমান সরকার সব ধর্মের মানুষকে সমান চোখে দেখে: সাঘাটায় এমপি, মমতাজ আলো আমরা মানুষ তাছলিমা আক্তার মুক্তা প্রকৌশলী সৌমিকের মৃত্যু: মাইশা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ বোনের প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ খেওয়াছড়ি, বালুচড়া ও পাতাবাড়ি গ্রাম সমন্বয়ে নতুন CDC কমিটি গঠন কামাল উদ্দিন জয় | কক্সবাজার জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে ১ জন ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী গ্রেফতার। সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ। গাইবান্ধার সাদুল্ল্যাপুরে পৈত্রিক জমিজমা ও পারিবারিক কলহের জেরে হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে এসআরবি।

গাইবান্ধার সাদুল্ল্যাপুরে পৈত্রিক জমিজমা ও পারিবারিক কলহের জেরে হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে এসআরবি।

Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

গাইবান্ধার সাদুল্ল্যাপুরে পৈত্রিক জমিজমা ও পারিবারিক কলহের জেরে হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে এসআরবি।

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

গাইবান্ধার সাদুল্ল্যাপুরে পৈত্রিক জমিজমা ও পারিবারিক কলহের জেরে হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ১৭ অক্টোবর রাতে পলাশবাড়ী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ জসিজল হক ওরফে ডিপটি (৬৫), সাদুল্ল্যাপুর থানাধীন ইসবপুর গ্রামের মৃত আজিম উদ্দিন এর ছেলে।

বাদীর দায়েরকৃত মামলা থেকে জানা যায় যে,মামলার বাদী মোছাঃ শাপলা খাতুন (৩০) ভিকটিম মৃত আজিজুল হকের সাথে আসামির পরিবার দীর্ঘদিন ধরে পৈত্রিক জমিজমা ও পারিবারিক সংক্রান্ত বিষয় নিয়ে মনোমালিন্য ও ঝগড়া বিবাদ চলে আসছিলো। ঘটনার দিন ১৪ অক্টোরব ২০২৬ তারিখ দুপুর ০১.০০ ঘটিকায় আসামি ও আসামির পরিবারের সদস্যরা বাঁশের লাঠি, ইটসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বসতবাড়ির সামনে বাহির আঙিনায় প্রবেশ করে গোয়াল ঘর নির্মাণ করলে বাদী এবং ভিকটিম নিষেধ করলে আসামিগণ ক্ষিপ্ত হয়ে বাদী ও ভিকটিমকে এলোপাথারী কিলঘুষি শরীরের বিভিন্ন স্থানে মারপিট করতে থাকে। ১নং আসামি মোঃ জসিজল হক ওরফে ডিপটি (৬৫) তার হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা হত্যার উদ্দেশ্যে ভিকটিমের মাথায় রক্তাক্ত গুরুতর হাড়ভাঙ্গা জখম করে এবং বাদীকে পরিধেয় কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী করে। উক্ত আঘাতের ফলে ভিকটিম এবং বাদী গুরুতর আহত হয়। পরবর্তীতে বাদীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিগণ ঘটনাস্থান হতে দ্রুত পালিয়ে যায়। বাদী ও ভিকটিমকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গাইবান্ধায় ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসত উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় ১৫ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১০.৩৯ ঘটিকায় ভিকটিম উক্ত হাসপাতালে মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে গাইবান্ধা জেলা সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৯)।

মামলাটির গুরুত্ব বিবেচনায় অভিযুক্তদের গ্রেফতারে এসআরবি-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভিত্তিতে ১৭ অক্টোবর ২০২৬ খ্রিঃ তারিখ ভোর ০৫.২০ ঘটিকার সময় এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের আভিযানিক দল গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন পূর্ব নয়নপুর গ্রামের জনৈক মোঃ তাছলিমুল হাসান এর বাড়ীতে অভিযান পরিচালনা করে গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর থানার হত্যা মামলার ০১নং আসামি মোঃ জসিজল হক ওরফে ডিপটি (৬৫), পিতা-মৃত আজিম উদ্দিন, মাতা-মৃত জমিলা বেগম, সাং-ইসবপুর (পশ্চিম), ওয়ার্ড নং-০৮, থানা-সাদুল্ল্যাপুর, জেলা-গাইবান্ধা’কে গ্রেফতার করা হয়
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, হত্যাচেষ্টা, অপহরণ, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবির এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category