সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Headline :
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে পাটগ্রাম থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার, লালমনিরহাট। নিখোঁজের তিন দিন পর পুকুরে ভেসে উঠল বাক্‌প্রতিবন্ধী তরুণীর লাশ। বর্তমান সরকার সব ধর্মের মানুষকে সমান চোখে দেখে: সাঘাটায় এমপি, মমতাজ আলো আমরা মানুষ তাছলিমা আক্তার মুক্তা প্রকৌশলী সৌমিকের মৃত্যু: মাইশা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ বোনের প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ খেওয়াছড়ি, বালুচড়া ও পাতাবাড়ি গ্রাম সমন্বয়ে নতুন CDC কমিটি গঠন কামাল উদ্দিন জয় | কক্সবাজার জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে ১ জন ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী গ্রেফতার। সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ।

নিখোঁজের তিন দিন পর পুকুরে ভেসে উঠল বাক্‌প্রতিবন্ধী তরুণীর লাশ।

Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নিখোঁজের তিন দিন পর পুকুরে ভেসে উঠল বাক্‌প্রতিবন্ধী তরুণীর লাশ।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

রংপুরের কাউনিয়ায় নিখোঁজের তিন দিন পর তাহমিনা খাতুন (২৫) নামে এক বাক ও মানসিক প্রতিবন্ধী তরুণীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​আজ রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের মহেষা দর্গারপাড় এলাকায় আতোয়ার রহমানের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

​নিহত তাহমিনা খাতুন জেলার হারাগাছ পৌরসভার ফাতাংটারী গ্রামের মোরসেলিমের মেয়ে।

​পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তাহমিনা। স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরের দিন (১৬ অক্টোবর) নিহতের বাবা হারাগাছ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

​পরবর্তীকালে আজ সকাল পৌনে ১০টার দিকে মহেষা দর্গারপাড় এলাকায় আতোয়ার রহমানের পুকুরে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সংবাদ পেয়ে স্বজনেরা এসে লাশটি তাহমিনার বলে শনাক্ত করেন।

​নিহতের ভাই আলমগীর হোসেন জানান, তাঁর বোন জন্মগতভাবে বাক্‌ ও মানসিক প্রতিবন্ধী এবং শারীরিকভাবে দুর্বল ছিলেন। মাঝেমধ্যেই তিনি পরিবারের অজান্তে বের হয়ে বিভিন্ন বাড়ি ও বাজারে চলে যেতেন, তাই তাঁকে বাড়িতে নজরে রাখা হতো। গত বৃহস্পতিবার গোপনে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল জানান, নিহতের বাক্ ও মানসিক প্রতিবন্ধিতার সরকারি পরিচয়পত্র রয়েছে। তিনি হারাগাছ থানা এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

​ওসি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় নিহতের বাবার আবেদনের ভিত্তিতে কাউনিয়া থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


More News Of This Category