কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে ১ জন ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী গ্রেফতার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
কুড়িগ্রাম, ১৮ অক্টোবর ২০২৬ খ্রি.
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ রাতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে মমিনুল ইসলাম (২৯), পিতা— শফিকুল ইসলাম,সাং—বাগভান্ডার, সোনাতলী, থানা— ভূরুঙ্গামারী, জেলা—কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়।
মমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় করতেন তিনি। কখনো মাদক মামলার আসামি, আবার কখনো নারী ও শিশু নির্যাতন মামলার আসামি করার ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতেন। তাঁর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি চুরির মামলাও রয়েছে।
ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শন করে এক বৃদ্ধের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টাকালে তাঁকে গ্রেফতার করা হয়।
তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বিষয়টি নিশ্চিত করে বলেন, "পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণা ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের প্রতারণা থেকে তিনি সবাইকে সতর্ক থাকতে বলেন।"
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.