রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
Headline :
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে পাটগ্রাম থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার, লালমনিরহাট। নিখোঁজের তিন দিন পর পুকুরে ভেসে উঠল বাক্‌প্রতিবন্ধী তরুণীর লাশ। বর্তমান সরকার সব ধর্মের মানুষকে সমান চোখে দেখে: সাঘাটায় এমপি, মমতাজ আলো আমরা মানুষ তাছলিমা আক্তার মুক্তা প্রকৌশলী সৌমিকের মৃত্যু: মাইশা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ বোনের প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ খেওয়াছড়ি, বালুচড়া ও পাতাবাড়ি গ্রাম সমন্বয়ে নতুন CDC কমিটি গঠন কামাল উদ্দিন জয় | কক্সবাজার জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে ১ জন ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী গ্রেফতার। সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ।

প্রকৌশলী সৌমিকের মৃত্যু: মাইশা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ বোনের

Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

প্রকৌশলী সৌমিকের মৃত্যু: মাইশা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ বোনের

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় বিয়ের আগের দিন তরুণ প্রকৌশলী আরিফ শাহারিয়া সৌমিকের মৃত্যুকে কেন্দ্র করে মাইশা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন তাঁর বড় বোন শারমিন সুলতানা।

রোববার (১৮ অক্টোবর) সকালে গাইবান্ধা শহরের দেশী ভোজ রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তাঁর দাবি, গত ১৫ অক্টোবর মাইশা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে গিয়ে তাঁর ভাই ভুল চিকিৎসার শিকার হন এবং তাঁকে কয়েকটি ইনজেকশন দেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মাইশা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মো. কাইয়ুম। তাঁর দাবি, সৌমিক সেখানে সাধারণ কিছু পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিতে এসেছিলেন। তাঁকে কোনো ইনজেকশন দেওয়া হয়নি। বরং শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

এদিকে, সৌমিকের বাবার সঙ্গে ডায়াগনস্টিক সেন্টারের মালিকের কথোপকথনের একটি অডিও রেকর্ডের বিষয়টিও সামনে এসেছে। তবে অডিওটির বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা না হওয়ায় এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

অন্যদিকে, গাইবান্ধা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা পেতে বিলম্বের অভিযোগও উঠেছে। সৌমিক সেখানে কতক্ষণ চিকিৎসার অপেক্ষায় ছিলেন এবং তাঁর মৃত্যুর পেছনে চিকিৎসায় কোনো অবহেলা ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে সৌমিককে মৃত ঘোষণা করা হয়। পরদিন তাঁর বিয়ের দিন নির্ধারিত ছিল। বিয়ের আগের দিন তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সৌমিকের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ এবং চিকিৎসাসংক্রান্ত নথি পর্যালোচনার দাবি উঠেছে।


More News Of This Category