বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
Headline :
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার শীতলক্ষ্যার পাড়ে*। কলমে/ সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত,

কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা ও শ্রেষ্ঠদের ক্রেস্ট প্রদান* _মোঃ আলমগীর মোল্লা_

Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

*কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা ও শ্রেষ্ঠদের ক্রেস্ট প্রদান*
_মোঃ আলমগীর মোল্লা_

গাজীপুরে ,কালীগঞ্জে ১২ জুলাই ২০২৬ তরুণদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়েএ সুন্দর আগামী গড়ি এই প্রতিপাদ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. নাহিদা খাতুনের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকিয়া সারোয়ার লিমার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফারজানা হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান আবেদী ,নাগরী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুহিনুর বেগম, পরিবার কল্যাণ সহকারী নাদিয়া আঞ্জুম, পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমুন নাহার কলি, উপজেলা কমিউনিটি মেডিকেল অফিসার কানিছ ফাতেমা, পরিবার কল্যাণ পরিদর্শক রাকিবুল ইসলাম প্রমুখ।

উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম অনুষ্ঠান সঞ্চালনা করেন। এসময় উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, ডা. আল-আমিন হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামানসহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের সকল কর্মচারী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্ম দেশ ও জাতির ভবিষ্যৎ। কেননা তরুণরাই একসময় পরিণত মানুষ হয়। ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে এদের ক্ষমতায়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে পছন্দের পরিবার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণরা খুবই আশাবাদী এবং পছন্দ অনুযায়ী জীবন সাজাতে আগ্রহী। তরুণদের পছন্দের পরিবার এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে তাদের সঠিক পরিচর্যা করতে হবে। তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের অধিকার নিশ্চিত করতে তাদের কথা শোনা এবং তাদের বৈধ চাহিদাকে গুরুত্ব দেওয়ার এখনই উপযুক্ত সময়।

সভায় কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়:
১/ শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী: নাজমুন্নাহার
২ /শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা: নাজমুন্নাহার কলি
৩/ শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক: মো. রফিকুল ইসলাম
৪/ শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র: বক্তারপুর ইউনিয়ন
৫/শ্রেষ্ঠ উপ-সহকারী মেডিকেল অফিসার: কানিজ ফাতেমা
৬/ শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ: নাগরী ইউনিয়ন পরিষদ


More News Of This Category