বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Headline :
মাদ্রাসা অধিদপ্তরের সামনে বদলির জন্য আসা শিক্ষকদের অবস্থান করায় , শতাধিক অসুস্থ* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

এদিকে ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা জানান, “আগামী রোববার ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

কঞ্চিপাড়া ইউনিয়নে বিএডিসির সার ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি বাজারের দায়িত্বপ্রাপ্ত বিএডিসির সার ডিলার মেসার্স শামীম এন্টারপ্রাইজ-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি সার নির্ধারিত বিক্রয়কেন্দ্রে না এনে অন্যত্র বিক্রি ও বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৃষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) কঞ্চিপাড়া ইউনিয়নের কয়েকজন কৃষক ও স্থানীয় বাসিন্দা চলমান সার বিতরণ কার্যক্রম সম্পর্কে জানতে ডিলার শামীম আহমেদের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ রয়েছে, তিনি সারের মজুত, বিতরণ ও বিক্রয়সংক্রান্ত বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

 

উপস্থিত কৃষক ও স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেন। অভিযোগকারীদের দাবি, বিষয়টি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

 

কৃষকদের অভিযোগ, সরকারি কৃষি উপকরণ বিতরণে স্বচ্ছতার অভাবে প্রকৃত কৃষকরা নির্ধারিত সময়ে সার পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। তারা ডিলারের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সরকারি সার সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করার দাবি জানান।

 

এ বিষয়ে অভিযুক্ত বিএডিসির সার ডিলার শামীম আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

 

এদিকে ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা জানান, “আগামী রোববার ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

 

এলাকাবাসী ও কৃষকরা অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


More News Of This Category