বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Headline :
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার শীতলক্ষ্যার পাড়ে*। কলমে/ সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত,

আটোয়ারীতে চুরি করে পালিয়ে যাওয়ার সময় গরুসহ চোর আটক আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।

Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

আটোয়ারীতে চুরি করে পালিয়ে
যাওয়ার সময় গরুসহ চোর আটক

আরমান হোসেন রাজুর

রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।

০১৭১৭৭৭৬৯৭২

আটোয়ারী (পঞ্চগড়)
আটোয়ারীতে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় রাত্রীকালীন টহল পুলিশ গরুসহ তিন চোরকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৬ জুলাই) আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানের নির্দেশনায় এসআই আরশাদুল হক সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন টহল ডিউটিতে বের হয়। উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রেল ঘুমিিট নামক স্থানে টহল পুলিশের অবস্থানকালে রাত প্রায় ৩টার দিকে অটো ইজি বাইকে একটি লাল রঙের গরু নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে পুলিশ ইজি বাইকটিকে গতিরোধ করে। অটো ইজিবাইকে থাকা তিন ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তাদের কথাবার্তায় সন্দেহ হলে ইজি বাইক ও গরুসহ ইজি বাইকে থাকা তিন ব্যক্তিকে থানায় নিয়ে আসেন। আটককৃতরা হলো ঃ- উপজেলার বড় সিঙ্গিয়া গ্রামের মোঃ চয়নুদ্দীনের পুত্র মোঃ রুবেল ইসলাম(২৬), একই গ্রামের মোঃ তাহেরুল ইসলামের পুত্র মোঃ রমজান আলী (২০) ও ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর, হঠাৎ পাড়া (স্কুল পাড়া)’র মৃত আবুল কাশেমের পুত্র মোঃ মোবারক আলী (৪২)। গরুসহ চোর আটকের সংবাদ পেয়ে গরুর মালিক উপজেলার ছোটদাপ গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ আলেয়া খাতুন মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৫ টায় থানায় হাজির হন। গরুর মালিক আলেয়া খাতুন(৫১) জানান, রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে গরু ঘর হতে গরুটি চুরি হয়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান ইজি বাইক ও গরুসহ তিন চোর আটকের বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, এব্যাপারে গরুর মালিক মোছাঃ আলেয়া খাতুন(৫১) বাদী হয়ে বাংলাদেশ দন্ডবিধি ৪৫৭/৩৮০ ধারায় আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করেছেন। আটোয়ারী থানার মামলা নং-০২, তারিখ ০৭/০৭/২০২৬ খ্রি.,। মামলা রুজুর পরে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


More News Of This Category