বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Headline :
বগুড়া গাবতলীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-৩ নাইচা’র এমপ্লয়ি এনগেজমেন্ট’ বিভাগ থেকে “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”-কে দাপ্তরিক সংগঠন হিসেবে স্বীকৃতি আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন পাস প্রতিবাদে ২০ এপ্রিল জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা মৌলভীবাজার জেলা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় দিন দিন লোডশেডিং বেরিয়ে চলছে ভোগান্তি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের। খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে। বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল ঢাকা মহানগর উত্তর শাখার ১৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন। টাঙ্গাইলে ভুঞাপুর থানার এসআই মোঃ লাল মিয়ার নামে হাইকোর্টে মামলা। জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আইডি কার্ড বাণিজ্যের অভিযোগে ‘দৈনিক বাংলার সংবাদ’: কথিত সাংবাদিক আবুল হাসেমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ।

আজগর আলী মুন্সি ফাউন্ডেশন মানব সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে : আবু

Reporter Name / ৪৭ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫
আজগর আলী মুন্সি ফাউন্ডেশন মানব সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে : আবু

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লাঃ

উৎবাতুল বারী আবু বলেন, কুমিল্লা -৪ ( দেবিদ্বার) আসনের সাবেক ৪ বারের সাংসদ ইঞ্জি: মঞ্জুরুল আহসান মুন্সি ও তার যোগ্য উত্তরসূরী কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সির হাত ধরে আজগর আলী মুন্সি ফাউন্ডেশন মানব সেবা ও জনকল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি বলেন, রাজনীতির প্রধান উদ্দেশ্য থাকা উচিত জনকল্যাণে কাজ করা,সে কাজটিই নিরবে-নিভৃতে করে যাচ্ছেন তরুণ প্রজন্মের আইডল খ্যাত ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি।

রবিবার (২২ জুন) কুমিল্লার দেবিদ্বারে খলিলপুর উচ্চ বিদ্যালয় মাঠে “দেবিদ্বার আজগর আলী মুন্সি ফাউন্ডেশন” এর উদ্যোগে আয়োজিত এক ফ্রী মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক ছাত্র নেতা ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

তিনি বলেন,ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সি প্রমাণ করেছেন মানব সেবা করতে হলে কোন রাজনৈতিক পদ-পদবী দরকার নেই, শুধু দরকার একটি ভালো মানসিকতা।আবু বলেন,আশা করি দেবিদ্বার আজগর আলী ফাউন্ডেশন পর্যায়ক্রমে উপজেলার সর্বত্র

এ ধরনের সেবা ছড়িয়ে দিবেন এবং এ ধরনের ভালো কাজে সব সময় কুমিল্লা মহানগর বিএনপির পক্ষ থেকে যেকোনো সহযোগিতা থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।এসময় তিনি ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সির ভবিষ্যৎ সফলতা কামনা করেন।

আরও পড়ুনঃ কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

উল্লেখ্য,রবিবার সারাদিন প্রায় দুই সহাস্রাধিক শিশু, অর্থোপেডিক্স এবং ইএনটি সহ বিভিন্ন স্তরের রোগীদের উক্ত চিকিৎসা সেবায় বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী বলেন,আমার বাবা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি সারা

জীবন মানব কল্যাণে কাজ করে গেছেন যার ফলস্বরূপ জনগণ তাকে এই উপজেলা থেকে ৪ বার সংসদ সদস্য বানিয়েছেন।দেবিদ্বারের জনগণকে নিয়ে তিনি প্রতিনিয়ত ভাবেন এবং কাজ করে যাচ্ছেন।আমাদের এই ধরনের মেডিকেল ক্যাম্প অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এসময় দেবিদ্বার আজগর আলী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পে কুমিল্লা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্থানে নেতৃবৃন্দ এবং দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category