শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Headline :
তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিনাইদহ প্রতিনিধি | দৈনিক বাংলার সংবাদ, দৈনিক বাংলার সংবাদ | ১২ জুন ২০২৬, শুক্রবার | পৃষ্ঠা-৪ মতামত* ২৫ অক্টোবর ২০২৪ ইং তারিখে ৬ নং গোড়ল ইউনিয়ন মৎস্যজীবী দলের সম্মেলন হয়েছে দৈনিক বাংলার সংবাদ | ১২ জুন ২০২৬, শুক্রবার | পৃষ্ঠা-২* দৈনিক বাংলার সংবাদ। ১২ জুন ২০২৬, শুক্রবার | প্রথম পাতা* নিজস্ব প্রতিনি দৈনিক বাংলার সংবাদ | ০৬ ডিসেম্বর ২০২৬, শনিবার* ঝিনাইদহে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিনাইদহ প্রতিনিধি | দৈনিক বাংলার সংবাদ, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জনে হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত

কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

Update : সোমবার, ২৩ জুন, ২০২৫
কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা ঃ

কুমিল্লা নগরীতে পরিচালিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২২ জুন) দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে নগরীর কান্দিরপাড়, সালাউদ্দিন মোড় এবং ধর্মসাগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে “সালাউদ্দিন হোটেল অ্যান্ড সুইটস ”-কে পচা ও ছত্রাকযুক্ত মিষ্টি বিক্রির অপরাধে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। পণ্যের মূল্য তালিকা না থাকা ও বৈধ ভাউচার সংরক্ষণে ব্যর্থ হওয়ায় “ফারুক ফল বিতান”-কে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ নেপাল ও গাজায় মানবিক কার্যক্রম শেষে দেশে ফিরলেন আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন

এছাড়া ধর্মসাগর পাড়ে অবস্থিত ‘পিজ্জা জোন’ (ভূতের বাড়ি) রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মোট ৪৩,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি দল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category