মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Headline :
গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাই-বোনের দ্বন্দ্বে বাবার দাফন স্থগিত। কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর- নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০ (আশি) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার। ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলা, ১ জনের যাবজ্জীবন, খালাস ২। কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ পাঁচবিবিতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ উদ্যোগ, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা বিশ্ব কন্যা দিবসে সবাইকে শুভেচ্ছা ‎কন্যা বোঝা নয়, কন্যাই আগামীর সম্ভাবনা কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে তাজহাট থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ ৩ জন গ্রেফতার। ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার।

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০ (আশি) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার।

Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০ (আশি) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার।

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
[12 OCTOBER 2026]

ঘটনার বিবরণ: ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এই যে, গত ইং- ১১/১০/২০২৬ খ্রিঃ তারিখ মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ এসআই (নিঃ) মোঃ সোহারাব হোসেন এর তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করিয়া নীলফামারী জেলার জলঢাকা থানাধীন খুটামারা ইউনিয়নের কিসামত বটতলা ডাঙ্গাপাড়া আসামীদ্বয়ের বসতবাড়ী হইতে আসামী ১। মোছাঃ মোর্শেদা বেগম (৫২), স্বামী-মৃত সৈয়দ আলী, ২। মোছাঃ শরিফা বেগম (২৫), স্বামী-মোঃ জাহাঙ্গীর আলম, পিতা-মৃত সৈয়দ আলী, উভয়ের সাং-কিসামত বটতলা ডাঙ্গাপাড়া, থানা-জলঢাকা, জেলা-নীলফামারীদ্বয়কে আটক করা হয়। বিধি মোতাবেক তল্লাশীকালে আটককৃত আসামীদ্বয়ের শয়নঘরের অভ্যন্তরে কাঠের আলমারির দ্বিতীয় তাকে থাকা একটি মেলামাইনের বাটির নিচে সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো অবস্থায় ৮০ (আশি) পিচ কমলা রংয়ের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। উক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর অনুমান মূল্য ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা মাত্র।

গৃহিত ব্যবস্থাঃ- এ সংক্রান্তে জলঢাকা সদর থানার মামলা নং-১৮, তারিখ-১২/১০/২০২৬ খ্রিঃ, জিআর নং-৩০১/২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ রুজু পরবর্তী আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।


More News Of This Category