তাজহাট থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ ৩ জন গ্রেফতার। ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মু: মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় অপরাধ দমন, অপরাধী গ্রেফতার এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে তাজহাট থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে
পরোয়ানাভুক্ত ০১, মাদক সেবনের দায়ে ০২ জন আসামিকে গ্রেফতার করে৷
১. সিআর গ্রেফতারি পরোয়ানামূলে ০১ জন গ্রেফতার।
১১ অক্টোবর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটে তাজহাট থানাধীন পূর্ব পানবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে সিআর গ্রেফতারি পরোয়ানামূলে
মোঃ দুলু মিয়া (পিতা: মোঃ কাশেম মিয়া), সাং-পূর্ব পানবাড়ী, থানা-তাজহাট, মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়।
২. গাঁজা সেবনের দায়ে ০১ জন গ্রেফতার।
১১ অক্টোবর ২০২৬ খ্রি. সন্ধ্যা আনুমানিক ১৯.৫০ ঘটিকায় তাজহাট থানাধীন এরশাদনগরস্থ শ্যামা সুন্দরী খালের ওপর নির্মিত বাঁশের সাঁকুর ওপর অভিযান পরিচালনা করে গাঁজা সেবনের দায়ে
মোঃ নাজিম আহম্মেদ (২৮), পিতা-মৃত মিন্টু মিয়া, মাতা-মোছাঃ মিনারা বেগম, সাং-এরশাদনগর চিনিয়াপাড়া, থানা-তাজহাট, মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে গ্যাস লাইট ০১টি ও গাঁজা সেবনের কাজে ব্যবহৃত কলকি ০১টি জব্দ করা হয়।
৩. ইয়াবা সেবনের দায়ে ০১ জন গ্রেফতার।
১১ অক্টোবর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ২০.৩০ ঘটিকায় তাজহাট থানাধীন ধান গবেষণা মোড়ের বার আউলিয়া বাজারে রতন টেলিকম দোকানের সামনে অভিযান পরিচালনা করে ইয়াবা সেবনের দায়ে
মোঃ রোকন (২২), পিতা-মৃত মুকুল মিয়া, মাতা-মোছাঃ রোকেয়া বেগম, সাং-বারো আউলিয়া, থানা-তাজহাট, মহানগর, রংপুরকে গ্রেফতার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে ০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ০২টি ফুয়েল পেপার জব্দ করা হয়।
অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর রয়েছে।