মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Headline :
গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাই-বোনের দ্বন্দ্বে বাবার দাফন স্থগিত। কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর- নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০ (আশি) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার। ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলা, ১ জনের যাবজ্জীবন, খালাস ২। কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ পাঁচবিবিতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ উদ্যোগ, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা বিশ্ব কন্যা দিবসে সবাইকে শুভেচ্ছা ‎কন্যা বোঝা নয়, কন্যাই আগামীর সম্ভাবনা কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে তাজহাট থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ ৩ জন গ্রেফতার। ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার।

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন,
সিনিয়র রিপোটার

ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ অক্টোবর/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

আজ ১২অক্টোবর সোমবার সকাল ৯:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স এ অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে কল্যাণ সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়

আজকের কল্যাণ সভায় সেপ্টেম্বর/২০২৬ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তরা হলেন-

১। শ্রেষ্ঠ সার্কেল অফিসার: মনতোষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল), ময়মনসিংহ।

২। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: মোঃ সাজ্জাদ রোমন, অফিসার ইনচার্জ, ঈশ্বরগঞ্জ থানা, ময়মনসিংহ।

৩। শ্রেষ্ঠ এসআই: এসআই(নিরস্ত্র)/ মোঃ মোশারফ হোসেন, ভালুকা মডেল থানা, ময়মনসিংহ।

৪। শ্রেষ্ঠ এএসআই: এএসআই(নিরস্ত্র)/ মোঃ সালাউদ্দিন, ভালুকা মডেল থানা, ময়মনসিংহ।

৫। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার: এসআই(নিরস্ত্র)/ মোঃ মহসীন মোস্তফা, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ।

৬। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার: এসআই(নিরস্ত্র)/ মোঃ রফিকুল ইসলাম, ডিবি, ময়মনসিংহ।

৬। সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার: টিএসআই/৪১ মোঃ রাশেদুল ইসলাম, ত্রিশাল ট্রাফিক, ময়মনসিংহ।

কল্যাণ সভায় পিআরএল গমনকারী ০৫ জন পুলিশ সদস্যের হাতে ক্রেস্ট এবং সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার।

উক্ত সভায় জেলার সকল পুলিশ সদস্যদের কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পুলিশ সুপার ফোর্সের কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান সহ সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান। উক্ত কল্যাণ সভায় জেলা পুলিশ ময়মনসিংহ এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কল্যাণ সভা শেষে দুপুর ১৩:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান সভাপতিত্বে অপরাধ পর্যালোচনা সভায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ জেলার সকল সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জদের পূজা মন্ডপ গুলোতে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category