মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Headline :
গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাই-বোনের দ্বন্দ্বে বাবার দাফন স্থগিত। কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর- নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০ (আশি) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার। ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলা, ১ জনের যাবজ্জীবন, খালাস ২। কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ পাঁচবিবিতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ উদ্যোগ, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা বিশ্ব কন্যা দিবসে সবাইকে শুভেচ্ছা ‎কন্যা বোঝা নয়, কন্যাই আগামীর সম্ভাবনা কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে তাজহাট থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ ৩ জন গ্রেফতার। ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার।

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর-

Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর-

মোঃ কুতুব উদ্দিন কেরানীগঞ্জ /ঢাকা

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নে মিথ্যা তথ্য দিয়ে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর ও দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাক্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
জানা যায়, শাক্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আরশীনগর এলাকায় কাজল দেওয়ানের বাড়ির পাশে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জাহিদা বেগম অভিযোগ করেন, সকাল ১০টার দিকে বিএনপি নেতা মাইনুদ্দিনের নির্দেশে ভেকু (এক্সক্যাভেটর) দিয়ে তাদের বাড়িঘর ভেঙে জমি দখলের চেষ্টা চালানো হয়। এই হামলায় কয়েকশ ‘কিশোর গ্যাং’ সদস্যকে ভাড়ায় নিয়ে আসা হয় বলে দাবি করেন তিনি।
জাহিদা বেগম আরও জানান, মাইনুদ্দিনের প্রত্যক্ষ নির্দেশে বাশার, রাজিবসহ আরও ২০ থেকে ২৫ জন অজ্ঞাত ব্যক্তি সরাসরি এই ভাঙচুর ও তাণ্ডবে অংশ নেয়। চোখের সামনে নিজেদের বসতবাড়ি ভাঙতে দেখে নিরুপায় হয়ে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে দখলদাররা আপাতত ভাঙচুরের কাজ বন্ধ রাখে।
এ বিষয়ে অভিযুক্ত ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জমি দখল ও ভাঙচুরের অভিযোগ সরাসরি অস্বীকার করে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। এছাড়া অভিযুক্ত পক্ষের দাবি, সরকারিভাবে ওই জায়গায় রাস্তার জন্য টেন্ডার হয়েছে। তবে উপজেলা এলজিইডি, প্রকল্প বাস্তবায়ন অফিস ও শাক্তা ইউনিয়ন পরিষদে খোঁজ নিয়ে তাদের এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে ব্যক্তিগত এই জমি দখলের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সার্বিক বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জামিলুল হক কালবেলাকে জানান, ‘৯৯৯-এ কল পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এলাকাবাসীর দাবি, একটি চক্র মিথ্যা তথ্য ছড়িয়ে এলাকায় জমি দখলের মতো অপকর্মে মেতে উঠেছে। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


More News Of This Category