সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
Headline :
বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের”

লালমনিরহাটে কাগজপত্র থাকা সত্ত্বেও মন্দির ও শ্মশানের জমি দখলের অভিযোগ। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪

Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

লালমনিরহাটে কাগজপত্র থাকা সত্ত্বেও মন্দির ও শ্মশানের জমি দখলের অভিযোগ।

লালমনিরহাট জেলা পতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

, ১৩ আগস্ট, ২০২৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালী মন্দির, বৃদ্ধেশ্বরী মন্দির এবং নামুরী চন্দ্রপুর শ্মশানঘাটের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় সেবায়েত ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং যেকোনো সময় এলাকায় শান্তিশৃঙ্খলা অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, নামুরী চন্দ্রপুর-২০ নম্বর মৌজার বি.আর.এস. ৭৬ নম্বর দাগের অন্তর্ভুক্ত মোট জমি প্রায় ৬৬ শতক। এই জমির ওপরই শ্মশানঘাট ও দুটি মন্দির অবস্থিত। মন্দির প্রতিষ্ঠার সময় মূল প্রতিষ্ঠাতা ৩৭ শতক জমি মন্দিরের নামে আনুষ্ঠানিকভাবে দান করেন। অবশিষ্ট জমির একটি অংশ পরবর্তীতে বিক্রি হয় এবং হস্তান্তরের মাধ্যমে একাধিকবার হাতবদল হয়।

​অভিযোগ উঠেছে, উক্ত জমির নতুন ক্রেতা পক্ষ সম্প্রতি মন্দির ও শ্মশানঘাটের একাংশ নিজেদের দাবি করে বেআইনিভাবে দখলের অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায়, আজ বহিরাগত ও বিভিন্ন এলাকার লোকজন এনে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করিয়ে জায়গা দখলের পাঁতারা চালানো হয়।

​স্থানীয়রা জানান, মন্দিরের পেছনের অংশে পর্যাপ্ত ফাঁকা জমি রয়েছে। অনাকাঙ্ক্ষিত বিবাদ এড়াতে মন্দির কমিটির পক্ষ থেকে পেছন দিক থেকে ৫ শতক জায়গা ছেড়ে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু জমি দাবিদার পক্ষ সেই প্রস্তাব তোয়াক্কা না করে, মন্দিরের এক পাশের দেয়াল ও স্থাপনা ভেঙে সংলগ্ন মূল্যবান জমি দখলের চেষ্টা চালাচ্ছে।

​এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ঐতিহাসিক ধর্মীয় প্রতিষ্ঠানের শান্তিশৃঙ্খলা বজায় থাকে।


More News Of This Category