সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
Headline :
সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ।

Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
খামার ঘুরে খেলেন খাঁটি দুধ।

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

আধুনিক পদ্ধতিতে গরু পালন, উন্নত জাতের গবাদিপশুর পরিচর্যা আর খামারেই উৎপাদিত তাজা দুধ—সবকিছুই কাছ থেকে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এরপর গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্যের টানে ছুটে গেলেন তেলের ঘানির কাছে। সেখানে সরিষা থেকে ঘানিতে তেল তৈরির প্রাচীন পদ্ধতি দেখে প্রকাশ করলেন মুগ্ধতা।
রোববার সতালে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যতিক্রমী এক সফরে এসব অভিজ্ঞতা অর্জন করেন মার্কিন রাষ্ট্রদূত।

সকাল সাড়ে ৯টার দিকে গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের খাপরিখাল এলাকায় প্যারাগন এগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেডের ডেইরি ফার্মে পৌঁছান ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সেখানে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা উন্নত জাতের প্রায় ১ হাজার ২০০ গরু পালন ও পরিচর্যার কার্যক্রম ঘুরে দেখেন তিনি।
এ সময় গাভির পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, দুধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং উন্নত জাতের গরুর প্রজনন কার্যক্রম সম্পর্কে খামারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত। খামারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি এর ব্যবস্থাপনা, উৎপাদনব্যবস্থা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কেও অবহিত হন তিনি।

এসময় প্যারাগন ডেইরির কর্মকর্তারা তাকে জানান, গাভির দুধ উৎপাদন বাড়াতে উন্নত পুষ্টি ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সয়াবিন, ভুট্টাসহ উন্নতমানের পশুখাদ্যের উপকরণ ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি আমেরিকান জেনেটিক্সের সহায়তায় উন্নত জাতের গরু পালনের কার্যক্রমও চলছে।

খামার পরিদর্শন শেষে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, উন্নত জেনেটিক্স ও মানসম্মত পশুখাদ্য বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এসব কৃষিপণ্য যুক্তরাষ্ট্রের কৃষক ও রপ্তানিকারকদের জন্য বাংলাদেশে নতুন বাজারের সুযোগও তৈরি করতে পারে।

প্যারাগন এগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, এজিএম মেজবাহ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রদূতকে খামারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পরিদর্শন শেষে খামারে উৎপাদিত দুধ পান করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

খামারের আধুনিকতার পর এবার তার গন্তব্য ছিল গ্রামবাংলার পুরোনো ঐতিহ্য। বেতগাড়ী ইউনিয়নের চন্দনের হাটে গিয়ে স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। সরিষা থেকে ঘানিতে তেল উৎপাদনের পুরো প্রক্রিয়া সম্পর্কে আগ্রহ নিয়ে জানতে চান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
আধুনিক যন্ত্রের যুগেও কাঠের ঘানিতে সরিষা মাড়াই করে তেল তৈরির এই ঐতিহ্যবাহী পদ্ধতি দেখে আগ্রহ প্রকাশ করেন তিনি। তেলের ঘানি দেখে রাষ্ট্রদূত বলেন, “ঘানিভাঙা সরিষার তেল তৈরির ঐতিহ্যবাহী পদ্ধতি এখনও সুন্দরভাবে টিকে আছে দেখে ভালো লাগল।”
রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন তার স্ত্রী ডিয়েন ডাও, মার্কিন দূতাবাসের কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।
এ সময় রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. আব্দুল হাই সরকার, রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. আব্দুল হাই সরকার জানান, প্যারাগন ডেইরি ফার্ম পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা এবং বাণিজ্যিক সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। উন্নতমানের পশুখাদ্য ও জেনেটিক্সের ব্যবহার বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৃষক ও রপ্তানিকারকদের জন্য বাংলাদেশে নতুন বাজারের সুযোগ সৃষ্টি করতে পারে।


More News Of This Category