বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

নিবাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হাসান মীর।

Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সোহেল মিয়া স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকাবাসীর সমর্থনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রিয় ব্যক্তিত্ব মোহাম্মদ হাসান মীর। গত কয়েক মাস ধরেই গোলাকান্দাইল ইউনিয়নে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা বিভিন্ন সেচ্ছাসেবী কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন ।

মোহাম্মদ হাসান মীর জানান, কোনো দলীয় প্রভাব নয়, বরং সাধারণ মানুষের অধিকার আদায় এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতেই তিনি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন: “আমি ক্ষমতার মোহ নয়, বরং আপনাদের সমর্থনেই আপনাদের সেবা করার সুযোগ চাই। এই ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত এবং মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলাই আমার মূল লক্ষ্য।”

ইতিমধ্যেই এলাকায় চায়ের কাপে ঝড় উঠেছে। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোহাম্মদ হাসান মীর -এর শক্ত অবস্থানের কারণে অন্য প্রার্থীদের মধ্যে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে। সাধারণ ভোটাররা মনে করছেন, যোগ্য প্রার্থী হিসেবে তার বিকল্প নেই। পরিশেষে, মোহাম্মদ হাসান মীর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।


More News Of This Category