বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline :
ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন বেনাপোল প্রতিনিধি : দোকানে হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ মোঃ মোবারক হোসেন নাদিিম স্টাফ রিপোর্টার, খাবারের প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতন মোরেলগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পর বরখাস্ত স্বাস্থ্য কর্মকর্ত চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম 📢 FREE BASIC to IELTS Programme | Join Our Live Zoom Session! 🇬🇧 ভেদাভেদ ভুলে দলীয় সিদ্ধান্ত মেনে কাজ করতে হবে’—এমপি মমতাজ আলো কালীগঞ্জে বিধবার বসতবাড়ি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলন খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম

Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার মুন্সিগঞ্জ পৌরসভার মানিকপুর বাজারে সরকার নির্ধারিত ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির চাল ও আটা বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ডিলার, আটা মিল এবং সংশ্লিষ্ট খাদ্য বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে একটি কালোবাজারি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সরকারি খাদ্যসামগ্রী বিতরণে অনিয়ম করে আসছে। এসব অনিয়মের তথ্য সংগ্রহে গিয়ে একটি অনুসন্ধানী টিমও হেনস্তার শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে একটি অনুসন্ধানী টিম মুন্সিগঞ্জের মানিকপুর বাজারে গিয়ে সরেজমিনে অনুসন্ধান চালায়। এ সময় ডিলার মো. রুহুল কুদ্দুসের দোকানে ৩০ বস্তা চাল ও ১০ বস্তা আটা মজুদ অবস্থায় দেখা যায়।
স্থানীয়দের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী পণ্য বিতরণ না করে ডিলার প্রতিদিন নির্ধারিত সময়ের আগেই দোকান বন্ধ করে দেন। এছাড়া বরাদ্দ থাকা সত্ত্বেও অনেক ক্রেতাকে ৩ থেকে ৪ কেজি করে চাল ও আটা দেওয়া হয়। কেউ অভিযোগ করলে বা নির্ধারিত পরিমাণ পণ্য চাইলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ রয়েছে।
অভিযান চলাকালে উপস্থিত তদারককারী কর্মকর্তা আসমা বেগমের কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে অভিযোগ করা হয়। পরে উপজেলা খাদ্য কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার স্ত্রী ফোন রিসিভ করে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে বিষয়টি জেলা খাদ্য কর্মকর্তাকে জানানো হলে তিনি একজন জেলা তদারককারী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠান। তার উপস্থিতিতে একটি অটোবাইকে করে ১০ বস্তা আটা দোকানে আনা হয়। এ সময় আটা পরিবহন নিয়ে ডিলার ও অটোচালকের বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায় বলে অনুসন্ধানী টিমের দাবি।
অনুসন্ধানে আরও দেখা যায়, দোকানে আটার একটি মেমো পাওয়া গেলেও অটোচালকের কাছে থাকা আরেকটি মেমোতে কোনো তারিখ উল্লেখ ছিল না। ওই আটার উৎস ও সরবরাহ সম্পর্কে জানতে চাইলে ডিলার এবং উপস্থিত তদারককারী কর্মকর্তা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে মেসার্স মুন্সীগঞ্জ ফ্লাওয়ার মিলস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দাবি করেন, আগের দিনই আটা সরবরাহ করা হয়েছে। তবে অনুসন্ধানী টিমের অভিযোগ, পুরো ঘটনায় আটা মিলের সংশ্লিষ্টতার বিষয়টিও তদন্তের দাবি রাখে।
এদিকে অভিযোগ রয়েছে, জেলা তদারককারী কর্মকর্তার অসহযোগিতার সুযোগে ডিলার মো. রুহুল কুদ্দুস তার সমর্থকদের নিয়ে অনুসন্ধানী টিমকে ঘিরে মব সৃষ্টির চেষ্টা করেন। পরে পরিস্থিতি সামাল দিয়ে অনুসন্ধানী টিম নিরাপদে ঢাকা ফিরে আসে।
ঘটনার বিষয়ে খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলে জানা গেছে। তারা অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা ওএমএস কার্যক্রমে সংঘটিত অনিয়মের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সরকারি খাদ্যসামগ্রী সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


More News Of This Category