মোঃ সোহেল মিয়া স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকাবাসীর সমর্থনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রিয় ব্যক্তিত্ব মোহাম্মদ হাসান মীর। গত কয়েক মাস ধরেই গোলাকান্দাইল ইউনিয়নে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা বিভিন্ন সেচ্ছাসেবী কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন ।
মোহাম্মদ হাসান মীর জানান, কোনো দলীয় প্রভাব নয়, বরং সাধারণ মানুষের অধিকার আদায় এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতেই তিনি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন: "আমি ক্ষমতার মোহ নয়, বরং আপনাদের সমর্থনেই আপনাদের সেবা করার সুযোগ চাই। এই ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত এবং মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলাই আমার মূল লক্ষ্য।"
ইতিমধ্যেই এলাকায় চায়ের কাপে ঝড় উঠেছে। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোহাম্মদ হাসান মীর -এর শক্ত অবস্থানের কারণে অন্য প্রার্থীদের মধ্যে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে। সাধারণ ভোটাররা মনে করছেন, যোগ্য প্রার্থী হিসেবে তার বিকল্প নেই। পরিশেষে, মোহাম্মদ হাসান মীর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.