বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

রমজানকে সামনে রেখে উলিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ ব্যবসায়ীকে জরিমানা

Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে কুড়িগ্রামের উলিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

উলিপুর উপজেলা ভূমি কর্মকর্তা এস এম মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন দোকান ও হোটেল তদারকি করা হয়। অভিযানের সময় নিত্যপণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, ভেজাল দুধ বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান জানান, রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা অর্জনের প্রবণতা রোধে এ অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানকালে উলিপুর বাজারের মৌসুমী হোটেলের মালিক আজাদকে সতর্ক করে ২ হাজার টাকা, মাংস বিক্রেতা লালুকে ১ হাজার টাকা এবং ব্যবসায়ী রিয়াজুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, রমজান মাসজুড়ে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের তদারকি ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছেন, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে এবং সাধারণ ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।


More News Of This Category