মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Headline :
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরের গঙ্গাচড়ায় চরাঞ্চলের সংকট ও উন্নয়ন ভাবনা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়। ঝালকাঠিতে ডেলটা লাইফের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আসন্ন ইউপি নির্বাচনে ধর্মপাশা সদরের ১, ২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে উন্নয়নের লক্ষে লড়তে চান বীর মুক্তিযোদ্ধার সন্তান সপ্না আক্তার। লালমনিরহাটে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত, আটক ২ রংপুর রেঞ্জে অ্যাডিশনাল ডিআইজি শাহ মমতাজুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত প্রেস বিজ্ঞপ্তি ​শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে কোনো আপস নয়: ঢাকা-৪ এমপি দালাল-সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে কাজ করছেন এমডি জামাল, দালালমুক্ত হাসপাতাল গড়ার উদ্যোগ আজ ১১০ বছর পূর্ণ করল ‘উত্তরের অক্সফোর্ড’ খ্যাত কারমাইকেল কলেজ ইতিহাস, ঐতিহ্য ও আন্দোলন-সংগ্রামের সাক্ষী এই কলেজ বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের দিন ব্যাপী কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ
‎
‎ঠাকুরগাঁও সদর উপজেলায় সরকারি খোলা বাজারে পণ্য বিক্রি OMS কার্যক্রমে চরম অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। ডিলার নিয়োগ থেকে শুরু করে মাঠ পর্যায়ে পণ্য বিতরণ সবখানেই লঙ্ঘিত হচ্ছে সরকারি নিয়ম। ফলে ন্যায্যমূল্যের চাল ও আটা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী খাদ্য মন্ত্রণালয় ও খাদ্যমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
‎অনুসন্ধানে জানা যায়, ঠাকুরগাঁও সদরে সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে OMS ডিলার নিয়োগ করা হয়েছে। সরকারি আইন পরিপন্থীভাবে মাত্র একটি চালানের বিপরীতে চারজন ডিলারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
‎মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট খাদ্য পরিদর্শকের উপস্থিতি ছাড়াই ডিলাররা নিজেদের ইচ্ছেমতো মালামাল বিক্রি শুরু করেছেন। ফলে পুরো বিতরণ প্রক্রিয়ায় কোনো জবাবদিহিতা নেই।
‎OMS-এর নিয়ম অনুযায়ী পণ্য কিনতে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। তবে অনেক দরিদ্র ও প্রান্তিক মানুষ অসচেতনতার কারণে ভোটার আইডি কার্ড ছাড়া আটা-চাল নিতে এসে খালি হাতে ফিরছেন।
‎প্রচারণার অভাব এবং ডিলারদের খামখেয়ালিপনার কারণে দূর-দূরান্ত থেকে আসা ক্ষুধার্ত মানুষগুলো চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
‎সরকারি বরাদ্দ অনুযায়ী OMS কার্ডধারী বা সাধারণ মানুষের মাথাপিছু ৫ কেজি চাল ও ৫ কেজি আটা পাওয়ার কথা। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেছে সম্পূর্ণ উল্টো চিত্র।
‎ডিলাররা OMS-এর সরকারি নীতিমালা তোয়াক্কা না করে গ্রাহকদের মাত্র ৩ কেজি করে চাল দিচ্ছেন। সবচেয়ে বড় অনিয়ম হচ্ছে, কোনো গ্রাহক আটা নিলে তাকে চাল দেওয়া হচ্ছে না, আর চাল নিলে আটা দেওয়া হচ্ছে না। ডিলারদের এমন মনগড়া নিয়মে OMS-এর মূল উদ্দেশ্যই ভেস্তে যেতে বসেছে।
‎এসব গুরুতর অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
‎কর্মকর্তাদের এমন রহস্যজনক নীরবতায় সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বঞ্চিত এলাকাবাসী এই দুর্নীতির দ্রুত সমাধান এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি খাদ্য মন্ত্রণালয় ও মাননীয় খাদ্যমন্ত্রীর জরুরি সহযোগিতা দাবি করেছেন।
‎


More News Of This Category