বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

নতুন জোটের মহাসচিব হিসেবে দায়িত্ব পেলেন সাংবাদিক মোঃ আবুল হাসেম

Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

নতুন জোটের মহাসচিব হিসেবে দায়িত্ব পেলেন সাংবাদিক মোঃ আবুল হাসেম

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৬: দেশের অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রাপ্তির লক্ষ্যে গঠিত নতুন জোটে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মোঃ আবুল হাসেম। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তাকে ৪০টি অনিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এই জোটের মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

দায়িত্ব প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় তিনি মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, এই দায়িত্ব তার জন্য অত্যন্ত সম্মান ও বড় একটি আমানত। তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, যেন সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন।

মোঃ আবুল হাসেম পেশাগত জীবনে একজন সুপরিচিত সাংবাদিক। তিনি দৈনিক “বাংলার সংবাদ”-এর প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি International Crime Investigator Council-এর চেয়ারম্যান, দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশন-এর যুগ্ম মহাসচিব এবং Smart Bazar Limited-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে রয়েছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের সাংবাদিকতা, সংগঠন পরিচালনা ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা নতুন জোটের কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবনিযুক্ত মহাসচিব হিসেবে মোঃ আবুল হাসেম বলেন, দেশের গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করা এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জোটের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।


More News Of This Category