বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

সেন্টমার্টিন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল বোটসহ ৯ জেলে উদ্ধার

Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

কক্সবাজারের সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) সেন্টমার্টিন থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে মাছ ধরার সময় একটি ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে বোটটি নিয়ন্ত্রণহীন অবস্থায় সমুদ্রে ভাসতে থাকে। বিষয়টি কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে জানানো হলে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জাহাজ “জয় বাংলা” তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ইঞ্জিন বিকল হওয়া বোটসহ ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জেলেদের প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে বোটসহ তাদের মালিক পক্ষের নিকট নিরাপদে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, সমুদ্রে যে কোনো দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে ১৬১১১ নম্বরে যোগাযোগ করার জন্য জেলেদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


More News Of This Category