বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বিএনপির হাত ধরেই এ দেশে নারীর অধিকার, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হবে: আজিজুল বারী হেলাল

Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, নারীরাই এ দেশের শক্তি, নারীরাই পরিবারের ভিত্তি এবং আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর। নারীদের বাদ দিয়ে কোনো সমাজ কিংবা রাষ্ট্র কখনোই এগিয়ে যেতে পারে না। দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। এই বিশাল জনগোষ্ঠীকে উপেক্ষা করে টেকসই উন্নয়ন অসম্ভব। বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই নারীর মর্যাদা, অধিকার ও ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রেখে আসছে। বিশেষ করে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নারীদের শিক্ষা, কর্মসংস্থান, রাজনৈতিক অংশগ্রহণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়। বিএনপি সবসময় নারীবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে এবং ভবিষ্যতেও নারীর অধিকার রক্ষায় আপসহীন থাকবে। একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব, আর সেই লড়াইয়ে নারীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
উপস্থিত নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাই পরিবর্তনের মূল শক্তি, আপনারাই আগামী দিনের সিদ্ধান্তদাতা। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে রায় দিলে ইনশাআল্লাহ বিএনপির হাত ধরেই এ দেশে নারীর অধিকার, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হবে।তিনি আরও বলেন, সমাজে চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি ও ইভটিজারদের কোনো ঠাঁই নেই। এদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে এবং এদের আইনের আওতায় আনতে হবে। বিএনপি কখনোই এসব কালপিটদের প্রশ্রয় দেয় না। বিগত ১৭ বছর এই এলাকায় কার্যকর নেতৃত্বের অভাব ছিলো। আপনাদের এখন সময় এসেছে সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার। একজন দক্ষ নেতা ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব নয়। এমন নেতৃত্ব বেছে নিতে হবে, যিনি ভয় নয়, ন্যায়ের পক্ষে দাঁড়াবেন, দুর্নীতির বিরুদ্ধে লড়বেন এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করবেন। একজন যোগ্য নেতা ছাড়া এলাকার উন্নয়ন কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকে।তিনি ৮ই ফেব্রুয়ারী ( রবিবার ) বিকালে তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের আনন্দনগর গ্রামে মোস্তফা শেখের বাড়িতে মহিলাদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান বিশ্বাস, নাজমুস সাকিব পিন্টু, তেরোখাদা বিএনপি নেতা চৌধুরী কাউসার আলী, ফখরুল ইসলাম বুলু।
তেরোখাদা উপজেলা মহিলাদলের সহ-সভাপতি লিপি বেগমের সভাপতিত্বে বক্তৃতা করেন বিএনপি নেতা ইকরাম হোসেন জমাদ্দার, বিএনপি নেতা শরিফ নঈমুল হক, বিএনপি নেতা জাকির হোসেন জমাদ্দার, সাজ্জাত হোসেন নান্টা, বিল্লাল মোল্যা, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল ইসলাম রেজা, মোঃ রয়েল, নয়ন মোড়ল, উপজেলা মহিলাদল সভাপতি কোহিনুর বেগম, আজগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউসুফ শেখ সাবেক সাধারন সম্পাদক জাহিদ শেখ, বিএনপি নেতা মিকাইল বিশ্বাস, মোস্তফা শেখ, জাহাঙ্গীর লস্কর, এসকেন্দার মোল্যা, রউফ জমাদ্দার, সেকাত হোসেন ছোট, ওয়ার্ড মহিলাদল সভাপতি রশিদা বেগম, বিএনপি নেতা সিদ্দিক মেম্বর, খালিদ লস্কর, ইলিয়াজ মোল্যা,মহিদুল শেখ, সোহাগ মুন্সী, রাজু চৌধুরী, মহিলাদল নেত্রী বিথি বেগম, খাদিজা বেগম, রেহেনা বেগম,তানিয়া বেগম প্রমূখ। এরপর তিনি তেরোখাদা উপজেলার আটলিয়া বাজারে নির্বাচনী সমাবেশ, বলদ্ধনা বাজারে গনসংযোগ সহ বিভিন্ন এলাকায় নির্বাচনি সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে রাখেন।


More News Of This Category