বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Headline :
দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ নিউক্যাসেল শাখা ইউকের ২১ সদস‍্য কমিটি গঠন রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫। ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। সৃষ্টির স্পন্দনে ঐশী মমতা, ইসলামে প্রাণিকুলের অধিকার ও শাশ্বত দায়বদ্ধতা। বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন। মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড। গাবতলীতে জুয়া ও মাদক,ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে সাজা প্রাপ্তসহ১০ আসামীগ্রেফতার দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে অবৈধ ড্রেজার আটক, মামলা দায়েরের নির্দেশ। কবিতা কুমারী দেবী, কবি, মুহাম্মদ রাউফুল বরাত বাঁধন ঢালী। রাজাপুর অবৈধ ১৫ টি চায়নাদুয়ারি জাল উদ্ধারপূর্বক পুড়িয়ে দেওয়া হয়।

মোরেলগঞ্জে ফিউচার নেশনের উদ্যোগে বিজনেস ও সোশ্যাল ইংলিশ স্কিল প্রশিক্ষণ ও বৃত্তি প্রদান

Reporter Name / ৫২ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ ফিরোজ আহমেদ।
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ফিউচার নেশন (FutureNation) আয়োজিত Businesses & Social English Skill শীর্ষক প্রশিক্ষণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান।
ইউএনডিপি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে পরিচালিত ফিউচার নেশন প্রোগ্রামের আওতায় শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মোরেলগঞ্জ উপজেলার সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কলেজের ফিউচার নেশন ভলান্টিয়াররা প্রধান অতিথিসহ আগত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাকির হোসেন। তিনি বলেন,
“বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে তরুণদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে সফল হতে হলে ব্যবসায়িক ও সামাজিক ইংরেজিসহ যুগোপযোগী দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন (রিয়াজ)সহ অন্যান্য বিশিষ্টজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও একাডেমিক ফোকাল (ফিউচার নেশন) মোঃ জসিম উদ্দিন হাওলাদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিউচার নেশন ভলান্টিয়ার মোঃ নাজমুল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফাতেমা আক্তার, সবুজ ফরাজি, সাগর ঢালীসহ অন্যান্য ভলান্টিয়াররা। প্রধান ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা বিভাগীয় ফ্যাসিলিটেটর হাবের মোঃ তরিকুল ইসলাম।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সাফিকুল ইসলাম এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সাজিদ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফিউচার নেশন তরুণদের ডিজিটাল, যোগাযোগ, আর্থিক ও ব্যবসায়িক দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের চাকরির বাজারের উপযোগী করে গড়ে তুলতে কাজ করছে। পাশাপাশি নতুন গ্রাজুয়েটদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে দক্ষতার ব্যবধান কমিয়ে আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
আয়োজকদের মতে, দক্ষতা মূল্যায়ন টুলের মাধ্যমে যোগ্য জনশক্তিকে উপযুক্ত কর্মসংস্থানের সঙ্গে সংযুক্ত করে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলাই ফিউচার নেশনের প্রধান উদ্দেশ্য।
উল্লেখ্য, “সবার জন্য অর্থনৈতিক সুযোগ”—এই স্লোগানকে সামনে রেখে ফিউচার নেশন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ মানবসম্পদ তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category