সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Headline :
প্রবাসী কোটিপতির নির্দেশে হামলার অভিযোগ—লৌহজংয়ের খিদিরপাড়ায় আতঙ্কিত এক অসহায় পরিবার সাতক্ষীরায় বিদেশ পাঠানোর নামে ৮ লাখ ৪০ হাজার টাকা প্রতারণার অভিযোগে থানায় এজাহার* শ্রীবরদীতে শিশুদের হাম রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন । শিশু সুরক্ষায় সাঘাটায় শুরু হাম—রুবেলা টিকাদান ক্যাম্পেইন। বাংলাদেশ কৃষক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা অসহায় ব্যক্তির মেয়ের বিয়েতে নগদ অর্থ প্রদান কুরবানির ঈদ ঘিরে মোহনগঞ্জে ‘বুচারদের’ বিশেষ প্রশিক্ষণ গৌরনদী আশকাঠি দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন। গৌরনদী আশকাঠি দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন এইচ. এম. তরিকুল ইসলাম প্রতিনিধিঃ গৌরনদী আশকাঠি দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থী ও সাধারণ জনগণের দাবি।

মণিরামপুরে ধানের শীষের পক্ষে জনস্রোত, বিশাল গণমিছিল ও সমাবেশে ২০ হাজারের বেশি মানুষের অংশগ্রহণ

Reporter Name / ৪৬ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

জেমস আব্দুর রহিম রানা, যশোর:
যশোরের মণিরামপুর উপজেলা শহরে বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুফতী রশিদ আহমাদের পক্ষে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলা শিক্ষক সমিতির মাঠে গণমিছিল-পূর্ব সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এই গণজোয়ার প্রমাণ করে মণিরামপুরের মানুষ পরিবর্তন চায়। ধানের শীষ প্রতীক আজ আর শুধু একটি প্রতীক নয়, এটি জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার ফিরে পাওয়ার প্রতীক।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মুফতী রশিদ আহমাদ। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আরও দায়িত্বশীল করে তুলছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক সরকার গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইফতেখার সেলিম অগ্নি। তিনি বলেন, জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। এই নির্বাচনে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে প্রস্তুত—আজকের গণমিছিল তারই প্রমাণ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, সংগঠনের প্রতিটি ইউনিট ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোটের পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
এছাড়াও বক্তব্য দেন বিএনপি নেতা গোলাম মোস্তফা তাজ, কামরুজ্জামান শাহিন, যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গফুর, উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মুজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শান্ত, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুগ্ম সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জনগণের সরব উপস্থিতিই সবচেয়ে বড় গ্যারান্টি। তারা নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশ শেষে উপজেলা শিক্ষক সমিতির মাঠ থেকে বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গরুহাটা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে ধানের শীষ প্রতীকের পক্ষে নানা স্লোগান ও ব্যানার-ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো উপজেলা শহর।
আয়োজকদের দাবি, গণমিছিলে প্রায় ২০ হাজার নেতাকর্মী ও সাধারণ ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এর মধ্যে মনোহরপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থক মিছিলে অংশ নেন, যা ছিল ব্যাপকভাবে নজরকাড়া।
শেষে মনোহরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় কুমার ঘাটা বাজারে হাটসভা ও মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন পর এমন জনসমাগম মণিরামপুরের রাজনৈতিক মাঠে নতুন গতি ও উত্তাপ সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category