রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

বার্ষিক কেমিস্ট সচেতনতামূলক মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিনিধি ঃ মোঃ আনোয়ার হোসেন

৫ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টায় হাজারীবাগ ঝাউচর বাজার সংলগ্ন মীর শওকত আলী রোডে বুড়িগঙ্গা পাড়ে অবস্থিত ঐতিহ্যবাহী স্বনামধন্য লাইফ এন্ড কেয়ার হাসপাতাল লিঃ-এর হলরুমে বার্ষিক কেমিস্ট সচেতনতামূলক মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধানমন্ডি, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকার ঔষধ ব্যবসায়ীদের সমন্বয়ে এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিসিডিএস ঢাকা জেলা শাখার সভাপতি জনাব শফিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন ডাঃ শারমিন জাহান পিয়া, চেয়ারম্যান, লাইফ এন্ড কেয়ার হাসপাতাল; ডাঃ এম.এইচ. উসমানী, ব্যবস্থাপনা পরিচালক, লাইফ এন্ড কেয়ার হাসপাতাল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
তানজিলা আইরিন, ঔষধ তত্ত্বাবধায়ক, হাজারীবাগ প্রধান কার্যালয়, ঔষধ প্রশাসন অধিদপ্তর ঢাকা
দেওয়ান আসিফ মাহমুদ, ঔষধ তত্ত্বাবধায়ক, ধানমন্ডি নিউমার্কেট থানা
জনাব সাইফুল ইসলাম, ঔষধ তত্ত্বাবধায়ক, কলাবাগান থানা, ঔষধ প্রশাসন অধিদপ্তর ঢাকা
সভায় সভাপতিত্ব করেন হেদায়েতুল ইসলাম রনি, ধানমন্ডি থানা উপশাখা; সহ-সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম ইমন, সহ-সভাপতি ধানমন্ডি থানা উপশাখা ও সহ-সম্পাদক হাজারীবাগ থানা ইউনিট কমিটি।
“নকল ও ভেজাল ঔষধ বর্জন করি, মেয়াদোত্তীর্ণ ঔষধ পরিহার করি, এমআরপি বাস্তবায়নে অঙ্গীকার করি”—এই প্রতিপাদ্য সামনে রেখে বিভিন্ন এলাকা থেকে আগত ঔষধ ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সমাজের অসহায় ও চিকিৎসাবঞ্চিত মানুষের সেবায় নিরলস কাজ করলেও অনেক সময় তাদের যথাযথ মূল্যায়ন হয় না।
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির আয়োজিত মূল আলোচনায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা নকল ও ভেজাল ঔষধ ক্রয়, মজুদ ও বিক্রয় দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করেন। পাশাপাশি ড্রাগ লাইসেন্স, ট্রেড লাইসেন্স ও টিন সার্টিফিকেট না থাকলে দ্রুত তা সংগ্রহের বিষয়ে সচেতনতা তৈরি করা হয়।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ মোশাররফ হোসেন, সভাপতি হাজারীবাগ থানা বিসিডিএস ইউনিট কমিটি। এছাড়া উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানা বিসিডিএস কমিটির সদস্য মোঃ মনির হোসেন, মাওলানা রুহুল আমিন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জাহিদসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে টি-শার্ট ও খাবার বিতরণ করা হয়।


More News Of This Category