বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত

Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

মকবুল হোসেন, সিনিয়র রিপোর্টার

জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে ৯ম জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
আজ ০৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গ্রন্থাগারের আয়োজনে গণগ্রন্থাগার চত্বরে এ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহরোয়ার্দী হোসেন।

সভাপতি বক্তব্যে বলেন, নিজেকে মানবিক করে গড়ে তুলতে হলে বই পড়া আবশ্যক। জ্ঞানচর্চার অন্যতম স্থান হচ্ছে গ্রন্থাগার। গ্রন্থাগার হচ্ছে জ্ঞানের ভান্ডার। এখান থেকে আপনি যেকোনো ধরনের জ্ঞান আহরণ করতে পারবেন। তিনি আরো বলেন, বই শুধু আপনাকে মানবিকই নয় একই সাথে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। যা আপনাকে ব্যক্তি জীবন, সামাজিক জীবন সকল ক্ষেত্রেই উপকৃত করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় সরকাররি গ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান মোঃ আব্বাস আলী। অনুষ্ঠানে এ দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী ।


More News Of This Category